ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩

মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যেকোনও সামরিক পদক্ষেপ বন্ধ করার উদ্দেশ্যে একটি ওয়ার পাওয়ার্স রেজোলিউশন বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের ব্যবস্থার ওপর এটি প্রতিনিধি পরিষদের তৃতীয় ভোট। ডেমোক্রেটদের সাথে অল্প সংখ্যক রিপাবলিকান যোগ দেওয়ায় প্রস্তাবটি ২২০-২০৪ ভোটে পাস হয়। আগের উদ্যোগগুলোতে চারজন রিপাবলিকান সমর্থন দিলেও সর্বশেষ এই ভোটাভুটিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতে।

কংগ্রেসের এই আইনগত উদ্যোগের পেছনে রয়েছে সম্প্রতি প্রকাশিত সিবিও প্রতিবেদন, যেখানে প্রাক্কলন করা হয়েছে যে গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত ৩৮ বিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে এবং প্রতি মাসে ৩ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় বাড়ছে।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, দীর্ঘস্থায়ী মিসাইল ডিফেন্স বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রম মার্কিন ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী অস্ত্রের মজুতকে মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে, যা কাটিয়ে উঠতে বছরও লেগে যেতে পারে।

ভিয়েতনামের যুদ্ধের পর প্রণীত ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী, দীর্ঘস্থায়ী সামরিক সম্পৃক্ততার জন্য প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হয়।

মার্কিন সংবিধানে প্রেসিডেন্টকে সর্বাধিনায়ক হিসেবে মনোনীত করা হলেও, এই বিধিবদ্ধ ব্যবস্থার মাধ্যমে আইনপ্রণেতারা সামরিক বাহিনী প্রত্যাহারের বাধ্যবাধকতা আরোপ করতে পারেন। তবে যেকোনও চূড়ান্ত পদক্ষেপ নিশ্চিতভাবেই রাষ্ট্রপতির ভেটোর মুখে পড়ার শঙ্কা রয়েছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
সম্পর্কিত
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
ট্রাম্পের গালির জবাবে ‘টয়লেট কৌতুক’ বেছে নিলো নরওয়ে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মানিক পশারীর পরিবারে আতঙ্ক কাটছে না, রাতে আত্মীয়ের বাড়ি থাকেন মেয়ে-বোন
মানিক পশারীর পরিবারে আতঙ্ক কাটছে না, রাতে আত্মীয়ের বাড়ি থাকেন মেয়ে-বোন
৯৯৯-এর কলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম
৯৯৯-এর কলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী