আবাহনীর দায়িত্ব নিলেন ক্রোয়েশিয়ান ড্রাগো মামিচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৬, ১৩:৩৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৩:৪৯

ক্রোয়েশিয়ান কোচ ড্রাগো মামিচ।ঢাকা আবাহনীর দায়িত্ব নিলেন ক্রোয়েশিয়ান কোচ ড্রাগো মামিচ। মিয়ানমার ও মালদ্বীপ জাতীয় ফুটবল দলের সাবেক এই কোচ আজ রবিবার সকালে ঢাকায় পৌঁছে ক্লাবের দায়িত্ব নেন।
সার্বিয়ায় জন্মগ্রহণকারী মামিচ খেলেছেন ক্রোয়েশিয়ান বয়সভিত্তিক জাতীয় দলে। তবে মূল জাতীয় দলে খেলা হয়নি। ২০০৯ সালে দুই বছরের জন্য মিয়ানমারের কোচ হন তিনি। ২০১০-১১ মৌসুমে তিনি ছিলেন ভারতীয় ক্লাব চার্চিল ব্রাদার্সের কোচ। ২০১৪-১৫ মৌসুমে মামিচ মালদ্বীপের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: মুস্তাফিজের ইয়র্কারে ভূপাতিত আন্দ্রে রাসেল (ভিডিও)
গত মৌসুমে অস্ট্রিয়ার জর্জ কোটানের পর এবার ক্রোয়েশিয়ার কোচের দ্বারস্থ হলো ঢাকা আবাহনী।
মামিচ সম্পর্কে আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘এশিয়া ও দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পর্কে ভালো ধারণা আছে মামিচের। আমরা আশা করি তিনি দলের মাঝে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা আনতে পারবেন। সঙ্গে মাঠে উপহার দেবেন আধুনিক ফুটবল।’

/আরএম/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের