দেশের ফুটবলের উন্নতিতে ৬ বিষয় তুলে ধরলেন মারুফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০

দুই যুগের বেশি সময় ধরে বাংলাদেশের ফুটবলের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িয়ে মারুফুল হক। দেশের প্রায় সব শীর্ষ দলে কোচিং করিয়েছেন। ছিলেন জাতীয় দলের কোচও। বর্তমানে আবাহনী লিমিটেডের হয়ে ডাগ আউটে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দেশের ফুটবলের উন্নয়নের নানান দিক নিয়ে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কথা বলেছেন।

মারুফুল হক ফেসবুকে লিখেছেন, ‘দুই যুগেরও বেশি সময় ধরে আমার ব্যক্তিগত স্টডি থেকে  বাংলাদেশের ফুটবলের পশ্চাৎপদতার কারণ এবং একইসঙ্গে যেসব দেশ ফুটবলে উন্নতি করেছে, বিশ্বকাপের মতো বড় আসরগুলোতে অংশগ্রহণ করেছে, তাদের নিম্নের ৬টি বিষয়ের ন্যূনতম চারটি বিদ্যমান রয়েছে বা ছিল বলে আমি মনে করি। আমরা এই বিষয়গুলো যতদিন না উন্নতি করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের ফুটবল কোনোক্রমেই এগোবে না।’

ছয়টি কারণ হলো—

১.  স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি টেকসই যুগোপযোগী পরিকল্পনা। 

২. সীমিত অর্থের সঠিক ও প্রাধিকার ভিত্তিতে ব্যবহার।    

৩. দেশের ফুটবলে শক্তিশালী গ্রাসরুট কার্যক্রম ও আধুনিক বাস্তবসম্মত কোচ এডুকেশন সিস্টেম।  

৪. দেশব্যাপী ইউথ ফুটবলের প্রচলন এবং দীর্ঘমেয়াদি খেলোয়াড় উন্নয়নের পরিকল্পনা ও ট্রেনিং কার্যক্রম। 

৫. দেশের সর্বোচ্চ লীগ সুসংগঠিত, সুনির্দিষ্ট কাঠামো, সুসামঞ্জস্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। 

৬.  দেশের শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের বিদেশে লিগে অংশগ্রহণ।

এরপর মারুফুল হকের শেষ কথা, ‘উপর্যুক্ত ৬টি বিষয়ের কয়টি আমাদের দেশে বিদ্যমান তা আমার থেকে আরও ভালো জানেন ফুটবল সংশ্লিষ্ট সবাই।’

/টিএ/আইএএম/
সম্পর্কিত
বাংলাদেশ দলে ‘নম্বর নাইন’ কে হতে পারেন? ডুলি আজ যা বললেন
ফিফা আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
সর্বশেষ খবর
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
বৈষম্য বা পণ্যের মাপে সুপেয় পানিকে অপবিত্র না করি 
বৈষম্য বা পণ্যের মাপে সুপেয় পানিকে অপবিত্র না করি 
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা