লিগ শুরুর দিনেই আবাহনীর হোঁচট, ফর্টিসের গোলবন্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

অনেক জল ঘোলার পর অবশেষে মাঠে গড়িয়েছে বাংলাদেশ ফুটবল লিগ। অনেকটা অব্যবস্থাপনার মধ্যে পাঁচ ভেন্যুতে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শুরু হয়েছে নতুন মৌসুমের খেলা। শুরুতেই হোঁচট খেয়েছে গত মৌসুমের রানার্সআপ আবাহনী। বিদেশি খেলোয়াড় ছাড়াই পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। তবে প্রথম দিনে গোলের বন্যা বইয়ে দিয়েছে ফর্টিস এফসি। নবাগত চট্টগ্রাম সিটি এফসিকে ৬-০ গোলে হারিয়ে পেয়েছে দিনের সবচেয়ে বড় জয়।

পিডব্লিউডির বিপক্ষে ম্যাচে আবাহনীর নাইজেরিয়ান খেলোয়াড়েরা ভিসা জটিলতার কারণে ছিলেন না। ক্লাবের পক্ষ থেকেও জাতীয় দলের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের আন্তর্জাতিক সূচির আগে ছাড়ার অনুরোধ করা হয়েছিল। ফলে নতুন মৌসুমের প্রথম ম্যাচে আবাহনীর আক্রমণভাগে সেই ধারটা দেখা যায়নি, যা গত মৌসুমে তাদের ১৮ ম্যাচে ৩৭ গোল এনে দিয়েছিল।

মানিকগঞ্জে গোলের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত পিডব্লিউডির রক্ষণ ভাঙতে পারেনি আবাহনী। আর বলতে গেলে প্রীতম বাঁচিয়ে দিয়েছেন আজ। অসাধারণ খেলেছে আজ প্রীতম। ম্যাচ শেষ হয়েছে ০-০ গোলে।

পিডব্লিউডির জন্য ফলটি বরং আত্মবিশ্বাস জোগানোর মতো। গত মৌসুমের প্রথম ম্যাচেই তারা খেলেছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে। সেই ম্যাচে ২-২ গোলে ড্র করে পয়েন্ট নিয়েছিল তখনকার নবাগত দলটি। এবার মৌসুমের শুরুতেই আরেক বড় দলের বিপক্ষে গোল না খেয়ে এক পয়েন্ট পেল তারা।

অবশ্য প্রথম দিনে গোলের অভাব ছিল না। পাঁচ ম্যাচে মোট ১৩ গোল হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি ৬-০ গোলে নবাগত চট্টগ্রাম সিটি এফসিকে হারিয়ে দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে। সব গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। পা ওমর বাবু ও নোরিকি আকাদা করেছেন জোড়া গোল। অন্য দুটি গোল আসে মোহাম্মদ ইব্রাহিম ও রাফায়েল টুডুর কাছ থেকে। এর মধ্যে কক্সবাজার থেকে উঠে আসা ফুটবলার ইব্রাহিম সকালের ম্যাচে জাতীয় দল থেকে বাদ পড়েই একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।

এবারের লিগের প্রথম গোলটি এসেছে এনামুল ইসলামের পা থেকে। গোপালগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচের ২৮ মিনিটে গোল করেন তিনি। তার সিটি ক্লাবও পরে পেয়েছে ৩-০ গোলের জয়। নতুন আসা ক্লাবটির হয়ে অন্য দুটি গোল করেন অনিয়েকাচি ওকাফোর ও মোহাম্মদ ইসলাম।

চাঁদপুরে অনেকটা ঘাসহীন মাঠে সুলেমান সিল্লার জোড়া গোলে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাব ২-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে। গাজীপুরে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরিয়ানের একমাত্র গোলে রহমতগঞ্জের বিপক্ষে জিতে মাঠ ছেড়েছে পুলিশ এফসি।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
ফের চাঙ্গা স্বর্ণের বাজার
ফের চাঙ্গা স্বর্ণের বাজার
তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: নাহিদ ইসলাম
তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী