আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ দল এখন ইন্দোনেশিয়ায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫

আসিয়ান কাপের মিশনে বাংলাদেশ দল এখন ইন্দোনেশিয়ায়। রবিবার সকালে দেশটির রাজধানী জাকার্তায় পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিঙ্গাপুরে প্রায় তিন ঘণ্টার ট্রানজিট শেষে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে জাকার্তায় পৌঁছায় বাংলাদেশ দল।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগেই ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে খেলোয়াড়দের বিশ্রামের পাশাপাশি স্থানীয় আবহাওয়া, সময় ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই আগেভাগে দেশটিতে গেছে দল।

জাকার্তায় পৌঁছে আজ কিছুটা বিশ্রাম নেবেন খেলোয়াড়েরা। এরপর সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুশীলন। ২২ সেপ্টেম্বরের পর ফিফার ব্যবস্থাপনায় নির্ধারিত অনুশীলন মাঠ ব্যবহারের সুযোগ পাবে বাংলাদেশ। তার আগে বাফুফের ব্যবস্থাপনায় অনুশীলনের মাঠ ঠিক করা হয়েছে। ফলে ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পরপরই প্রস্তুতিতে ছন্দপতনের শঙ্কা নেই দলের।

তবে জাকার্তায় পৌঁছেও পূর্ণ শক্তির দল পাচ্ছেন না কোচ থমাস ডুলি। হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলী ওহেদ দলের সঙ্গে একই ফ্লাইটে আসেননি। বাংলাদেশ সময় অনুযায়ী আজ তারা ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেবেন। ২১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।

এই তিন খেলোয়াড় যোগ দেওয়ার পরই আসন্ন টুর্নামেন্টের জন্য ডুলির হাতে পূর্ণ ২৩ সদস্যের দল পাওয়া যাবে।

২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে হামজা চৌধুরীর দল।

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে জাকার্তায় কয়েক দিন অনুশীলন ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজা চৌধুরী যোগ দিলে দলের খেলার ধরন ও গতি বদলে যাবে: ইব্রাহিম 
ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বললেন বিশ্বনাথের নতুন ভূমিকা নিয়েও
সাফ চ্যাম্পিয়নশিপ বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম
সর্বশেষ খবর
ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক নটিংহ্যাম ফরেস্টের
ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক নটিংহ্যাম ফরেস্টের
মহাখালীতে পার্কিং করা বাসে আগুন
মহাখালীতে পার্কিং করা বাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ
ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ
বিশ্বকাপ ফাইনালের মারামারি: মলিনার সাজা কমলো, পারদেসের নিষেধাজ্ঞা বহাল
বিশ্বকাপ ফাইনালের মারামারি: মলিনার সাজা কমলো, পারদেসের নিষেধাজ্ঞা বহাল
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা