‘বাংলাদেশের সামনে দারুণ সুযোগ, আমি আত্মবিশ্বাসী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৬, ২০:১০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

বড় মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ইন্দোনেশিয়ার জাকার্তায় দলের সঙ্গে যোগ দিয়ে পুরোদমে অনুশীলনে নেমেছেন শমিত সোম। দীর্ঘ বিরতির পর জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ফিরতে পেরে যেমন উচ্ছ্বসিত এই মিডফিল্ডার, তেমনি আসন্ন টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি।

জাকার্তায় দলের অনুশীলন শেষে শমিত বলেন, ‘কয়েক মাস পর আবারও সবার সঙ্গে খেলতে পেরে খুব ভালো লাগছে। দলটাকে বেশ শার্প মনে হচ্ছে। আমাদের ট্রেনিংও খুব ভালো হয়েছে। এখানকার মাঠ ও পরিবেশ চমৎকার। আশা করছি, আমরা নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারছি। শুক্রবারের ম্যাচের আগে প্রস্তুতির জন্য আমাদের হাতে আরও দুই দিন সময় আছে।’

অনুশীলনে হামজারা। আসন্ন আসিয়ান কাপের জন্য ঘোষিত দলে ফারহান আলী ওয়াহিদের মতো বেশ কয়েকজন নতুন মুখ জায়গা পেয়েছেন। নতুনদের সঙ্গে অনুশীলন করে মুগ্ধ শমিত। তিনি বলেন, ‘দলে নতুন খেলোয়াড় এসেছে। তাদের সঙ্গে দেখা করে এবং প্রথমবারের মতো একসঙ্গে অনুশীলন করে আমার খুব ভালো লেগেছে। আমি বেশ ইমপ্রেসড। তারা সবাই আমাদের দলে নতুন কিছু যোগ করতে পারবে। এতে আমাদের স্কোয়াড আরও উন্নত হবে এবং সুস্থ প্রতিযোগিতাও বাড়বে।’

দলের সবার লক্ষ্য যে অভিন্ন, সেটিও মনে করিয়ে দিয়েছেন শমিত। তার ভাষায়, ‘আমাদের সবার লক্ষ্য একটাই- বাংলাদেশের জন্য ভালো করা, ম্যাচ জেতা এবং ভালো ফুটবল খেলা।’

ফিফা আসিয়ান কাপকে বাংলাদেশের ফুটবলের জন্য বড় সুযোগ হিসেবেই দেখছেন এই মিডফিল্ডার। বড় মঞ্চে নিজেদের প্রমাণের প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘এটি খুব বড় একটি টুর্নামেন্ট, একটি ফিফা ইভেন্ট। নিজেদের প্রমাণ করার জন্য বাংলাদেশের সামনে এটি দারুণ একটি সুযোগ। আমরা যে উচ্চ পর্যায়ে খেলতে পারি, সেটা দেখানোর সুযোগ এটি। আমি আত্মবিশ্বাসী যে আমরা ভালো পারফর্ম করতে পারবো। বাংলাদেশ ফুটবলের জন্য এই টুর্নামেন্টে অংশ নেওয়াটা খুবই এক্সাইটিং একটি ব্যাপার।’

জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও সম্প্রতি নতুন অধ্যায় শুরু করেছেন শমিত। যুক্তরাষ্ট্রে নিজের বর্তমান সময় এবং প্রবাসী বাংলাদেশিদের সমর্থন নিয়ে তিনি বলেন, ‘গত দুই-তিন মাস ধরে নতুন একটি জার্নি শুরু করেছি, যেটা বেশ ভালোই চলছে। নিয়মিত মাঠে খেলতে, ফিটনেস বাড়াতে এবং নিজের শার্পনেস ধরে রাখতে আমার ভালো লাগছে। নিউ জার্সি, নিউ ইয়র্ক ও প্যাটারসনে বিশাল এক বাংলাদেশি কমিউনিটি আছে, যারা আমাকে বেশ সাপোর্ট করছে। সব মিলিয়ে এই নতুন জার্নিটা দারুণ উপভোগ করছি।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
জাকার্তায় বাংলাদেশ দলের সঙ্গে হামজা চৌধুরী
নিজ দেশ ও জাতির প্রতিনিধিত্ব করা খুবই রোমাঞ্চকর: ফারহান আলী 
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বশেষ খবর
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার