ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করলেন আয়ারল্যান্ডের গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৬ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৬

ম্যাচের আগেই মাঠের বাইরের উত্তাপ ছড়িয়ে পড়লো তীব্রভাবে। ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের নেশন্স লিগ ম্যাচে খেলতে অস্বীকৃতি জানিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন গোলরক্ষক গ্যাভিন বাজুনু। 

গ্যাভিন বাজুনু নিশ্চিত করেছেন, নীতিগত অবস্থান থেকেই তিনি ইসরায়েলের বিপক্ষে রিপাবলিক অব আয়ারল্যান্ডের নেশন্স লিগের ম্যাচগুলোতে অংশ নেবেন না। 

রবিবার হাঙ্গেরির দেবরেসেনের নাজেরদেই স্টেডিয়ামে দুই দলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। ম্যাচটি ইসরায়েলের ‘হোম’ ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে এবং সেখানে সীমিতসংখ্যক ইসরায়েলি সমর্থক উপস্থিত থাকতে পারবেন। শনিবার টিম হোটেলে চার ঘণ্টার বৈঠকের পর আয়ারল্যান্ডের খেলোয়াড়রা ম্যাচটি খেলতে সম্মত হন।

এর আগে শনিবার সকালে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড জানায়, একজন খেলোয়াড় কোচ হেইমির হালগ্রিমসনের কাছে ম্যাচ খেলতে অস্বস্তি প্রকাশ করে দল থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানান। পরে জানা যায়, ওই খেলোয়াড় ছিলেন বাজুনু।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে বাজুনু বলেন, ‘নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবকিছু। আমার প্রতিটি সতীর্থ, কোচ, কোচিং স্টাফ এবং আয়ারল্যান্ডের মানুষের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। তবে আমি এমন একটি সিদ্ধান্ত নিয়েছি, যা হালকাভাবে নেইনি। আমি গভীরভাবে বিশ্বাসী একজন মানুষ এবং নীতি ও চরিত্রসম্পন্ন মানুষ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। তাই ইসরায়েলের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোতে অংশ নেওয়া আমার কাছে ভুল মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে এই ব্যক্তিগত বিশ্বাসের ওপর ভিত্তি করে যে নিরপরাধ মানুষ হত্যা করা ভুল। এটা পরিষ্কার করা গুরুত্বপূর্ণ যে, আমার অবস্থান ইসরায়েলি জনগণ বা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে নয়; বরং এই অঞ্চলে সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে।

তার পরেই যোগ করেন, ‘জীবনে কিছু মুহূর্ত আসে, যখন নিজের চেয়ে বড় কোনো বিষয়ের পক্ষে দাঁড়ানোর সুযোগ পাওয়া যায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি তেমনই একটি মুহূর্ত।’

রিপাবলিক অব আয়ারল্যান্ড এরপর বৃহস্পতিবার ডাবলিনে অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে। এরপর রবিবার সার্বিয়ার বাচকা তোপোলায় দর্শকশূন্য মাঠে ইসরায়েলের বিপক্ষে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে তারা। ওই ম্যাচটি আয়ারল্যান্ডের ‘হোম’ ম্যাচ।

/এফআইআর/
সম্পর্কিত
দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
মামদানিকে নিয়ে মন্তব্য করায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ইহুদি ডেমোক্র্যাটরা
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত
সর্বশেষ খবর
শাহবাগে প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের অবস্থান 
শাহবাগে প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের অবস্থান 
টানা বৃষ্টির পর ব্যাংককের বন্যার পানি কমছে
টানা বৃষ্টির পর ব্যাংককের বন্যার পানি কমছে
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সিটির রায়ের প্রভাব পড়েছে মাঠে? ইংল্যান্ডের হারে বাড়ছে রহস্য
সিটির রায়ের প্রভাব পড়েছে মাঠে? ইংল্যান্ডের হারে বাড়ছে রহস্য
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী