আসিয়ান কাপে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ আজ, দেখবেন কোথায়? 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ। এবার তাদের সামনে সিঙ্গাপুর। যারা ইন্দোনেশিয়ার কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। সোমবার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচ দেখাবে টি স্পোর্টস ও টফি। 

শুক্রবার স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে সিঙ্গাপুর হেরেছে ২-০ গোলে। একইভাবে বাংলাদেশও মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে ৩-০ গোলে। 

তবে সেই ফল নিয়ে বেশি না ভেবে নিজেদের প্রস্তুতি ও পারফরম্যান্সে মনোযোগ দিতে চান সিঙ্গাপুর কোচ গ্যাভিন লি। তার মতে, দলের নিয়ন্ত্রণের মধ্যে থাকা বিষয়গুলোতেই গুরুত্ব দেওয়া প্রয়োজন।

গ্যাভিন লি ম্যাচের আগে বলেছেন, ‘আমাদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোর ওপর মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে প্রস্তুতি ও পারফরম্যান্স। সাধারণত আমরা যখন ভালো পারফরম্যান্স করি, তখন ফলও আসে। তাই আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং আমরা যে ধরনের পারফরম্যান্স দিতে সক্ষম, সেটাই মাঠে দেখাতে হবে।’

সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ অপরিচিত প্রতিপক্ষ নয়। সাম্প্রতিক এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠ ও বাংলাদেশের মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল। সর্বশেষ গত মার্চে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ৩০ হাজার ১০৫ দর্শকের সামনে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছিল সিঙ্গাপুর। একমাত্র গোলটি করেছিলেন হারহিস স্টুয়ার্ট।

অন্যদিকে, ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২। তার ওপর ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরীকে ঘিরে বাংলাদেশের আক্রমণভাগও আশাবাদী।

নিজেদের দ্বিতীয় ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ১৪৮ নম্বরে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের বিকল্প দেখেন না কোচ থমাস ডুলিও। টুর্নামেন্টে টিকে থাকতে তিন পয়েন্টই লক্ষ্য বাংলাদেশের। আর সেই লক্ষ্যে দলের বাকি খেলোয়াড়দের হামজা চৌধুরী ও রাকিব হোসেনকে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি। ম্যাচের আগে ডুলি বলেছেন,‘আমি খেলোয়াড়দের বলেছি, অ্যাটিটিউড বা মাইন্ডসেট বলতে কী বোঝায় সেটা যদি না বোঝো, তাহলে হামজা যখন ওয়ান-অন-ওয়ান লড়াইয়ে যায়, তখন দেখো সে কীভাবে ডিফেন্ড করে। ডিফেন্ড করার সময় তার শরীরী ভাষা কেমন, সেটা দেখো। রাকিব যখন বলের দিকে যায়, প্রতিপক্ষের খেলোয়াড়ের বিরুদ্ধে যায়, তখন সে কতটা পরিশ্রম করে, সেটা দেখো। এটা অসাধারণ।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
হামজা-রাকিবকে অনুসরণ করে সিঙ্গাপুর বধের ছক ডুলির
জামাল ভূঁইয়া-সোহেল রানাকে নিয়ে কী বললেন ডুলি
সর্বশেষ খবর
থাইল্যান্ডের বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশের খেলোয়াড়েরা 
থাইল্যান্ডের বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশের খেলোয়াড়েরা 
‘ভয়াবহ যুদ্ধ’ হলেও অটল থাকবে ইরান: আরাঘচি
‘ভয়াবহ যুদ্ধ’ হলেও অটল থাকবে ইরান: আরাঘচি
সাতসকালে ইজিবাইকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ৩
সাতসকালে ইজিবাইকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ৩
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’