মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৯ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৯

লিওনেল মেসির বিদায়ের ক্ষণ আসন্ন। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের বিখ্যাত মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন আর্জেন্টাইন মহাতারকা। তবে মেসির বিদায়ের পর তার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে- সেই সিদ্ধান্ত এখনই নিতে চাইছে না আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্ক্যালোনি স্পষ্ট করে দিয়েছেন, মেসি শেষ ম্যাচটি খেলে যাওয়ার আগে ১০ নম্বর জার্সি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

স্ক্যালোনি বলেছেন, ‘এই ম্যাচগুলোর জন্য ১০ নম্বর জার্সি কাউকে বরাদ্দ করার কোনো বাধ্যবাধকতা আমাদের নেই। তাই লিওর বিদায়ী ম্যাচ না আসা পর্যন্ত আমরা এটি কাউকে দিচ্ছি না। জার্সিটির গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে কেউ একজন এটি গায়ে জড়াবে। এটাই আমাদের পরিকল্পনা। তবে ঠিক কাকে এই দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

মেসির অনুপস্থিতিতে বিশ্বকাপ ফাইনালের হতাশা পেছনে ফেলে নতুন করে দল গুছিয়ে নেওয়ার কাজে মন দিয়েছেন স্্যোলোনি। মেসিবিহীন আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, সামনে থাকা ম্যাচগুলোতে থাকবে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ।

স্ক্যালোনি বলেন, ‘এই ম্যাচগুলো মূলত পরীক্ষা-নিরীক্ষার জন্য। আমরা নতুন উপায়ে খেলার চেষ্টা করবো। তবে আমাদের মূল খেলার ধরণ বল নিয়ন্ত্রণে রাখার ওপরই ভিত্তি করে গড়ে উঠবে। সেখান থেকেই আমরা মানিয়ে নেওয়ার পথ খুঁজে নেবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে কী চমক থাকছে
যে কোণ থেকে গোল করা ‘অসম্ভব’, সেখানেই মেসির জাদু
নভেম্বরে মেসিবিহীন আর্জেন্টিনা দলে চমক আসছে!
সর্বশেষ খবর
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো