প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩১ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩১

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে বড় ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রবিবার (৪ অক্টোবর) ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৫-০ গোলে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিওনেল স্কালোনির দল। মাত্র ৪ মিনিটে লাওতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর ৮ মিনিটে বুরকিনা ফাসোর মুমৌনি দিয়ালো আত্মঘাতী গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়।

১২ মিনিটে জিয়ানলুকা প্রেস্তিয়ানি তৃতীয় গোল করেন। প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টিনা আরও দুইবার জালে বল পাঠায়। ৩৫ মিনিটে নিকো পাজ এবং তার এক মিনিট পর ৩৬ মিনিটে হুলিয়ান আলভারেজ গোল করলে বিরতিতে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আর গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রেখেছিল আর্জেন্টিনা। ফলে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লাওতারো মার্তিনেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ; অন্য গোলটি এসেছে বুরকিনা ফাসোর আত্মঘাতী ভুল থেকে।

/আইএএম/
সম্পর্কিত
ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতিপক্ষ নিয়ে নাটকীয়তা
ঋণজর্জরিত আর্জেন্টিনায় মিলবে নাগরিকত্ব, দিতে হবে কত ডলার?
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
সর্বশেষ খবর
বিমানের জ্বালানির দাম বাড়লো, ভারতগামী বাংলাদেশি যাত্রীদের কী প্রভাব পড়বে?
বিমানের জ্বালানির দাম বাড়লো, ভারতগামী বাংলাদেশি যাত্রীদের কী প্রভাব পড়বে?
সৌদির প্রধান তেল স্থাপনায় হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা
সৌদির প্রধান তেল স্থাপনায় হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা
ফার্নেসের ত্রুটিতে গলিত লোহা ছিটকে দগ্ধ, চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
ফার্নেসের ত্রুটিতে গলিত লোহা ছিটকে দগ্ধ, চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
চাকরি-ইন্টার্নশিপের হাজারো সুযোগ, স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’
চাকরি-ইন্টার্নশিপের হাজারো সুযোগ, স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট