ঋণজর্জরিত আর্জেন্টিনায় মিলবে নাগরিকত্ব, দিতে হবে কত ডলার?

আন্তর্জাতিক ডেস্ক 
০৩ অক্টোবর ২০২৬, ১৬:০৯ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৬:০৯

বিদেশি ধনকুবেরদের জন্য নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে আর্জেন্টিনা। ঋণে জর্জরিত দেশটির জন্য নতুন ডলারের উৎস খুঁজছেন লিবারেল প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এর অংশ হিসেবে নগদ অনুদান বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে ধনী বিদেশিদের এই নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্যারিসে এক বিনিয়োগকারী সম্মেলনে আর্জেন্টিনার অর্থমন্ত্রী লুইস কাপুতো তথাকথিত ‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, চলতি বছরের শেষ নাগাদ এই কর্মসূচির আবেদন গ্রহণ শুরু হতে পারে।

এই কর্মসূচিতে আগ্রহী আবেদনকারীদের জন্য রয়েছে দুটি বিকল্প পথ। প্রথমত, আর্জেন্টিনার সরকারি কোষাগারে ৩ লাখ ৫০ হাজার ডলার অফেরতযোগ্য অর্থ দিতে হবে। দ্বিতীয়ত, নতুন একটি সরকারি বন্ডে ৮ লাখ ডলার বিনিয়োগ করতে হবে। সেই বন্ড সাত বছর ধরে রাখতে হবে।পরিবার ছোট বা বড় হওয়ার ওপর ভিত্তি করে অনুদানের পরিমাণ বাড়বে। উদাহরণস্বরূপ, চার সদস্যের একটি পরিবারের ক্ষেত্রে ৫ লাখ ডলার দিতে হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নেওয়া হাভিয়ের মিলেইয়ের জন্য ডলার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ২০২৭ সালে আর্জেন্টিনার কোষাগারের প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রার ঋণ পরিশোধের সময়সীমা ঘনিয়ে আসছে। আন্তর্জাতিক বন্ড বাজারে ফেরার বিষয়টি স্থগিত রাখায় অর্থায়নের বিকল্প পথ সংকুচিত হয়ে পড়েছে। ফলে বিকল্প রাজস্ব উৎস খুঁজছে সরকার।

সরকারকে পরামর্শ দেওয়া বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর একটি জোটের হিসাব অনুযায়ী, প্রত্যাশিত সংখ্যক আবেদনকারী পাওয়া গেলে অর্থের বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার এই কর্মসূচি থেকে আর্জেন্টিনা সর্বোচ্চ আড়াই বিলিয়ন ডলার সংগ্রহ করতে পারে।

আর্জেন্টিনার পাসপোর্টের বেশ কদর রয়েছে উল্লেখ করে লুইস কাপুতো বলেন, চীন এবং রাশিয়া থেকে শুরু করে ইউরোপের শেনজেন এলাকা এবং বেশিরভাগ লাতিন আমেরিকা- এমন ১৪০টিরও বেশি দেশে এই পাসপোর্টধারীরা আগে থেকে ভিসা না নিয়েই ভ্রমণ করতে পারবেন।

লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক এবং ‘দ্য গোল্ডেন পাসপোর্ট: গ্লোবাল মোবিলিটি ফর মিলিয়নেয়ার্স’ বইয়ের লেখক ক্রিস্টিন সুরাক বলেন, যেসব দেশের নাগরিকদের ভিসার কড়াকড়ির মুখে পড়তে হয়, সেই ধনী ব্যক্তিদের জন্য আর্জেন্টিনার নাগরিকত্ব আন্তর্জাতিকভাবে ভ্রমণ ও ব্যবসা করা সহজ করে তুলতে পারে। তিনি আরও বলেন, এটি কেবল আর্জেন্টিনার ভেতরের সুবিধাই নয়, বরং আপনি বিশ্বব্যাপী কোথায় ভ্রমণ করতে পারবেন তার সুযোগও তৈরি করে দেয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএস/ 
সম্পর্কিত
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ‘ভয়াবহ পরিণতির’ আশঙ্কা ডব্লিউএইচওর
সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
কাজের চাপ আর দুশ্চিন্তায় মন খারাপ? ৫ অভ্যাসে ফিরবে স্বস্তি
কাজের চাপ আর দুশ্চিন্তায় মন খারাপ? ৫ অভ্যাসে ফিরবে স্বস্তি
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
রাজধানীর পরিচ্ছন্নতায় ঢাবি শিক্ষার্থীদের নেতৃত্ব চাইলেন ডিএসসিসি প্রশাসক
রাজধানীর পরিচ্ছন্নতায় ঢাবি শিক্ষার্থীদের নেতৃত্ব চাইলেন ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?