শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক করা হচ্ছে ১০ ধরনের খেলাধুলা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১৪:৪৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৪:৪৬

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এবং মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী এসব খেলা বাধ্যতামূলক করার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।

তিনি আরও বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে বা নির্ধারিত পিরিয়ডে খেলাধুলা ও ফিটনেস চর্চার সুযোগ পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাউশি জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পত্রের আলোকে আজ মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মাঠপর্যায়ে এই নির্দেশনা জারি করা হয়।

মাউশির অধীন দেশের সকল আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো ওই নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

খেলার তালিকাভুক্ত ইভেন্টগুলো হলো— ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা।

গত ৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই ১০ ধরনের খেলাধুলা বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা ও সানুগ্রহ হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি পত্র পাঠিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

ডিও লেটারে প্রতিমন্ত্রী আমিনুল হক উল্লেখ করেন, দক্ষ, সৃজনশীল, কর্মপটু ও তৎপর জাতি গঠন এবং শিক্ষার্থীদের সুশাসন, শারীরিক ও মানসিক সুনিপুণ বিকাশে খেলাধুলার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরী ও যুবদের দলগত কাজের মানসিকতা (সেন্স অব টিম বিল্ডিং অ্যাপ্রোচ) ত্বরান্বিতকরণ, দূরদর্শী নেতৃত্বের গুণাবলি (ভিশনারি লিডারশিপ কোয়ালিটি) সুদৃঢ়করণ, শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নৈতিক মানদণ্ড (মোরাল স্ট্যান্ডার্ডস) সমুন্নত রাখতে খেলাধুলা অনন্য ভূমিকা রাখে।

পত্রে তিনি প্রখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্টের নৈতিক দর্শন (ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ) এবং বিশ্বখ্যাত লেখক লরি মায়ার্সের উক্তি– ট্রু স্পোর্টসম্যানশিপ ইজ এক্সিলেন্স ইন মোশনের প্রসঙ্গ টেনে বলেন, প্রাথমিক স্তর থেকে নিয়মিত ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) লক্ষ্য নম্বর ৪ (অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ) অর্জনে সহায়তা করবে।

এছাড়া আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইউ’র বিখ্যাত গ্রন্থ ‘ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট: দ্য সিঙ্গাপুর স্টোরির (১৯৬৫-২০০০) উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সিঙ্গাপুরে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস (সিসিএ) হিসেবে একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং তরুণ শিক্ষার্থীদের ফিটনেস অ্যাসেসমেন্ট (যেমন, এনএপিএফএ টেস্ট) পরিচালনার মাধ্যমে একটি সমুন্নত জাতি গঠন সম্ভব হয়েছিল।

প্রতিমন্ত্রী তার আবেদনে আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের দফা-২৫ এ বর্ণিত ক্রীড়াশিক্ষা ও খেলাধুলার প্রসার নিশ্চিতকরণ এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার (ইউএনওডিসি) শর্তানুযায়ী মাদকমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ‘মাঠমুখী’ করা জরুরি। এর মাধ্যমে মানবসম্পদকে প্রকৃত দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হবে বলে তিনি দৃঢ়বিশ্বাস ব্যক্ত করেন।

এ বিষয়ে মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম বাসসকে বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী।

তিনি আরও বলেন, আগে সাধারণত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির মাধ্যমে গ্রীষ্মকালীন ও শীতকালীন খেলাধুলা এবং প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের সংগৃহীত ক্রীড়া ফি দিয়ে কিছু টুর্নামেন্ট পরিচালিত হতো, যেখানে প্রাতিষ্ঠানিকভাবে বছরব্যাপী কোনও সুনির্দিষ্ট একাডেমিক শিডিউল ছিল না। এখন থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে নিয়মিত মনিটরিং করার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

সূত্র: বাসস

/আরকে/
সম্পর্কিত
‘আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে’
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
কিশোর গ্যাং ঠেকাতে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলা বাড়ানোর পরিকল্পনা
সর্বশেষ খবর
মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, দেখানো কাগজে কী লেখা ছিল?
মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, দেখানো কাগজে কী লেখা ছিল?
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
দিনের শুরুতেই লিটনের সেঞ্চুরি, শক্ত অবস্থানে বাংলাদেশ
দিনের শুরুতেই লিটনের সেঞ্চুরি, শক্ত অবস্থানে বাংলাদেশ
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর