ফাহামিদুলের নতুন ঠিকানা ইতালির আরেক ক্লাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৭

ইতালির ফুটবলে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম। আগের ক্লাব ওলবিয়া ক্যালসিওর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এবার সেস্ত্রি লেভান্তেতে যোগ দিয়েছেন তিনি। শনিবার এক ঘোষণায় বাংলাদেশি এই ফুটবলারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইতালির ক্লাবটি।

সেস্ত্রি লেভান্তেতে যোগ দেওয়ার আগে ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলেছেন ফাহামিদুল। সেখানে প্রায় দেড় মৌসুমে ২৮টি ম্যাচ খেলে একটি গোল করেন এই মিডফিল্ডার। চলতি বছরের জুনে ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর নতুন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।

বর্তমানে ইতালির পেশাদার ফুটবলের চতুর্থ স্তর সিরি ডিতে খেলছে সেস্ত্রি লেভান্তে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইতালির তৃতীয় স্তরের পেশাদার লিগে খেলেছিল ক্লাবটি। তবে ২০২৪-২৫ মৌসুম শেষে অবনমনের কারণে আবার চতুর্থ স্তরে ফিরে যেতে হয় তাদের।

ইতালিতেই ফুটবলে বেড়ে উঠেছেন ফাহামিদুল। দেশটির বয়সভিত্তিক ফুটবলে স্পেজিয়া ও সাম্পদোরিয়ার হয়ে খেলেছেন তিনি। পরে সিরি ডিতে লিগর্না, লিভর্নো ও ওলবিয়ার জার্সিতেও মাঠে নেমেছেন বাংলাদেশের এই ফুটবলার।

তবে নতুন ক্লাব সেস্ত্রি লেভান্তের বর্তমান অবস্থান খুব একটা স্বস্তিদায়ক নয়। সিরি ডি’তে ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে রয়েছে দলটি।

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
একাদশ ফাঁস নিয়ে ডুলির প্রশ্ন, ‘হয়তো টাকার জন্য?’
আগেভাগেই ইংল্যান্ডে ফিরলেন হামজা
‘মৃত্যুর আগপর্যন্ত দলের জন্য নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেবো’
সর্বশেষ খবর
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-আগুন
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-আগুন
হঠাৎ সবজির দাম আকাশ ছোঁয়া 
হঠাৎ সবজির দাম আকাশ ছোঁয়া 
যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও