মেসি কি পেলের চেয়ে বড়? 

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১৮:১২ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৮:১২

ফুটবলে সর্বকালের সেরা কে লিওনেল মেসি নাকি পেলে? এই বিতর্কের কোনো শেষ নেই। তবে ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য রোমারিওর চোখে এই প্রশ্নের উত্তর স্পষ্ট। মেসিকে সর্বকালের অন্যতম সেরা মানলেও পেলের সঙ্গে তার তুলনা করতে নারাজ ব্রাজিলের সাবেক এই তারকা। তার মতে, পাঁচ দশক আগেই নিজের সময়কে ছাড়িয়ে গিয়েছিলেন পেলে।

মনুমেন্তাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ ম্যাচের কয়েক দিনের মধ্যেই বিষয়টি নিয়ে আবারও মুখ খুলেছেন রোমারিও। ব্রাজিলের একটি সংবাদপত্রে নিজের কলামে মেসি ও পেলের তুলনা টেনে তিনি লিখেছেন, সর্বকালের সেরার প্রশ্নে পেলের ধারেকাছেও নেই আর্জেন্টাইন মহাতারকা।

কলামে রোমারিও লেখেন, ‘মেসি কি পেলের চেয়ে বড়? মেসি দানবীয় একজন খেলোয়াড়, কিন্তু পেলের সঙ্গে তার তুলনা চলে না। গতি, কৌশল আর নিখুঁত দক্ষতার এমন অনন্য সমন্বয় আর কারও মধ্যে দেখা যাবে না। মেসির প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। সে সর্বকালের সেরাদের একজন। কিন্তু ৫০ বছর আগেই পেলে তার সময়ের চেয়ে এগিয়ে থাকা ফুটবল খেলতেন।’

ব্রাজিলের হয়ে ৭০টির বেশি ম্যাচ খেলে ৫৫ গোল করা রোমারিও নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের স্মৃতিও তুলে ধরেছেন ওই কলামে। ২০০৫ সালে গুয়াতেমালার বিপক্ষে ব্রাজিলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। ৩-০ গোলে জেতা সেই ম্যাচে একটি গোলও করেছিলেন এই স্ট্রাইকার।

গোল করার পর বিশেষ বার্তা লেখা একটি টি-শার্ট দেখিয়ে মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন রোমারিও। তার মেয়ে আইভি ডাউন সিনড্রোমে আক্রান্ত।

সেই আবেগঘন মুহূর্তের কথা স্মরণ করে রোমারিও লেখেন, ‘দিনটি ছিল ভীষণ আবেগের। জাতীয় দলের হয়ে শেষ গোল করার পর আনুষ্ঠানিক জার্সির নিচে পরা টি-শার্টটি দেখিয়েছিলাম। সেখানে লেখা ছিল, “আমার ডাউন সিনড্রোমে আক্রান্ত একটি ছোট্ট মেয়ে আছে, সে আমার রাজকন্যা।”’

জাতীয় দলকে বিদায় জানানোর সময় নিজের অনুভূতির সঙ্গে মেসির বিদায়ের মুহূর্তের মিল খুঁজে পেয়েছেন রোমারিও।

আন্তর্জাতিক ফুটবলে মেসির অর্জনের তালিকাও দীর্ঘ। তার নেতৃত্বে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এর আগে ২০২১ ও ২০২৪ সালে জিতেছেন দুটি কোপা আমেরিকা। তার ট্রফি ক্যাবিনেটে রয়েছে ফিনালিসিমা, ২০০৮ বেইজিং অলিম্পিকের সোনার পদক এবং ২০০৫ সালের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বার্সেলোনার সাবেক সভাপতির
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
মেসি-সুয়ারেজ নৈপুণ্যে বড় জয় পেলো মায়ামি
সর্বশেষ খবর
৩০ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করলেন ডিসি ও এসপি
৩০ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করলেন ডিসি ও এসপি
বাজে ফিল্ডিংয়ের খেসারত দিলো বাংলাদেশ, স্মরণীয় ড্র আফগানিস্তানের  
বাজে ফিল্ডিংয়ের খেসারত দিলো বাংলাদেশ, স্মরণীয় ড্র আফগানিস্তানের  
বিমানবন্দরে ১৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার, আসামি ২ দিনের রিমান্ডে
বিমানবন্দরে ১৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার, আসামি ২ দিনের রিমান্ডে
ডেঙ্গুর ভ্যাকসিন অনুমোদনে কেন এত সতর্ক সরকার? জানালেন প্রতিমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন অনুমোদনে কেন এত সতর্ক সরকার? জানালেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না