বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করে বিতর্কে, এবার ক্ষমা চাইলেন আলভারেজ

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ১৪:৩৫ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৪:৩৫

বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করে অ্যাতলেতিকো মাদ্রিদের সমর্থকদের ক্ষুব্ধ করেছিলেন হুলিয়ান আলভারেজ। এবার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি কথার ভুলও শুধরে নিতে চাইলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লা লিগার ম্যাচে তার গুরুত্বপূর্ণ গোলে ১-০ ব্যবধানে জিতেছে অ্যাতলেতিকো। ম্যাচ শেষে বিশ্বকাপের সময় করা মন্তব্যের জন্য সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

আলভারেজের ৪৮ মিনিটের গোলটি অ্যাতলেতিকোকে মূল্যবান তিন পয়েন্ট এনে দিয়েছে। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র দুই পয়েন্টে। রবিবার ন্যু ক্যাম্পে এল ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

বিশ্বকাপ চলাকালে অ্যাতলেতিকো ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন আলভারেজ। তার পছন্দের গন্তব্য ছিল বার্সেলোনা। সেই মন্তব্যের পর থেকে অ্যাতলেতিকোর সমর্থকদের একাংশের বিরাগভাজন হয়েছেন তিনি। মেত্রোপলিতানো স্টেডিয়ামে তাকে প্রায়ই দুয়ো শুনতে হয়েছে।

শনিবারের ম্যাচে গোল করে চার দিনের মধ্যে দ্বিতীয়বার জালের দেখা পেয়েছেন আলভারেজ। এর মধ্য দিয়ে শেষ হয়েছে তার ছয় মাসের গোলখরা। ম্যাচ শেষে মুভিস্টারকে তিনি বলেন, ‘বিশ্বকাপের সময় আমার বলা কথাগুলোর জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। কীভাবে কথাগুলো বলেছি এবং কখন বলেছি দুই দিক থেকেই সেটা ভুল ছিল।’

অ্যাতলেতিকোয় যোগ দেওয়ার পর থেকে সমর্থকেরা যেভাবে তাকে সমর্থন দিয়েছেন, সেটাও মনে করিয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার কথায়, ‘সমর্থকদের ক্ষোভ আমি বুঝতে পারছি। বিশেষ করে, এখানে আসার পর থেকে তারা যেভাবে আমাকে সমর্থন করেছে, সেটা বিবেচনায় নিলে। তারা আমার প্রতি অনেক উদারতা দেখিয়েছে। এখন আমার কাজ হলো, মাঠে নেমে কঠোর পরিশ্রম করা এবং নিজের সবটুকু উজাড় করে দেওয়া।’

বার্সেলোনায় যাওয়ার চেষ্টা নিয়ে বিতর্কের পর মৌসুমের শুরুটাও ভালো কাটেনি আলভারেজের। চোটের সমস্যায় ভুগেছেন, মাঠেও নিজের সেরা ছন্দে ছিলেন না। তবে শনিবারের গোলটি ছিল লা লিগায় আট মাস পর তার প্রথম গোল। অ্যাতলেতিকোর ঘরের মাঠে লিগে এর আগে সর্বশেষ গোল করেছিলেন ২০২৫ সালের নভেম্বরে।

নিজের উন্নতি নিয়ে আশাবাদী আলভারেজ বলেছেন, ‘আমি ক্রমেই ভালো অনুভব করছি। সব সময়ই সমর্থন পেয়েছি। নিজের উন্নতির জন্য কাজ করছি। শারীরিকভাবেও এখন ভালো বোধ করছি। জীবনে যখন ভালো থাকবেন, মাঠেও তার প্রতিফলন দেখা যায়। আমরা পেশাদার খেলোয়াড় হলেও জীবনের সবকিছুরই প্রভাব পড়ে।’

শনিবার গোল করার পর অনেক সমর্থক আলভারেজকে করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। তবে কেউ কেউ অসন্তোষও প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে অ্যাতলেতিকোর কোচ ডিয়েগো সিমিওনে বলেছেন, ‘যারা ক্ষমা চাইতে পারে, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। কারণ, ক্ষমা চাওয়াটা সহজ নয়। আমি ওর জন্য খুব খুশি। নিশ্চয়ই এখন ও অনেকটা স্বস্তি অনুভব করছে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
এক শতাব্দীরও বেশি সময়ের দ্বৈরথ, এল ক্লাসিকোর উত্তাপ এবারও তুঙ্গে
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালের কষ্টার্জিত জয়
বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর লড়াইয়ে রিয়ালের বড় পরীক্ষা
সর্বশেষ খবর
রাজশাহীর সব ফুটপাত দখলমুক্ত করা হবে, পুনর্বাসন করা হবে হকারদের
রাজশাহীর সব ফুটপাত দখলমুক্ত করা হবে, পুনর্বাসন করা হবে হকারদের
জুলাই আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার তিন মামলায় হাসিনাসহ ১১৬ জন অভিযুক্ত
জুলাই আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার তিন মামলায় হাসিনাসহ ১১৬ জন অভিযুক্ত
গুদাম ঘরে ঢুকে ৭০ আইফোন ও ৩৬ অ্যাপল ওয়াচ লুট 
গুদাম ঘরে ঢুকে ৭০ আইফোন ও ৩৬ অ্যাপল ওয়াচ লুট 
সেন্টমার্টিন খুলছে কবে, জানালো পরিবেশ মন্ত্রণালয়
সেন্টমার্টিন খুলছে কবে, জানালো পরিবেশ মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম