‘আমি গোল করতে পছন্দ করি’

স্পোর্টস ডেস্ক 
২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৭ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৭

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ক্যাম্প ন্যুতে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমে তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন। তবে তার কাছে ঐতিহাসিক জয়টাই বড়। 

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। সবাই জানে আমি গোল করতে পছন্দ করি। গোল করে দলকে সাহায্য করতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তবে আজকের দিনে এটি কেবলই একটি ছোট্ট পরিসংখ্যান। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো দলের এই ঐতিহাসিক জয়।’

দলের পারফরম্যান্সের প্রশংসা করে ফরাসি তারকা বলেন, ‘সত্যি বলতে, আজকের ম্যাচের আসল তারকা হলো পুরো দল ও আমাদের ঐক্যবদ্ধ চেষ্টা। আমরা জানতাম বড় ম্যাচ জিততে হলে দলীয় ফুটবল খেলা কতটা জরুরি। শেষ পর্যন্ত আমরা একটি অসাধারণ ম্যাচ জিতেছি। তবে এটাও মনে রাখতে হবে, এর মাধ্যমে আমরা কেবল ৩টি পয়েন্ট পেয়েছি। লা লিগা জিততে হলে আমাদের আরও অনেক পয়েন্ট অর্জন করতে হবে।’

এই জয়ে বার্সেলোনার সাথে ব্যবধান কমিয়ে মাত্র ৩ পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল। তবে এখনই অতিরিক্ত উচ্ছ্বসিত হতে রাজি নন এই ফরাসি ফরোয়ার্ড।

এমবাপ্পে সতর্ক করে বলেন, ‘টানা পাঁচ ম্যাচ জয় আমাদের জন্য তেমন কিছুই নয়, কারণ আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই। আজকের জয়টা অবশ্যই একটি ভালো বার্তা, তবে মৌসুম কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। আগামী সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচেও আমাদের একই ধরনের তীব্রতা ও মনোযোগ ধরে রাখতে হবে।’

/টিএ/আইএএম/
সম্পর্কিত
বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
দুর্নীতির তদন্তে এমবাপ্পেকে জিজ্ঞাসাবাদ!
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থী ২ আইনজীবী
ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থী ২ আইনজীবী
মানবতাবিরোধী অপরাধ: আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
মানবতাবিরোধী অপরাধ: আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
ফ্রান্সে জোড়ালো বিক্ষোভের ডাক: অগ্নি পরীক্ষায় ম্যাক্রঁ
ফ্রান্সে জোড়ালো বিক্ষোভের ডাক: অগ্নি পরীক্ষায় ম্যাক্রঁ
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার