বাফুফের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত মুর্শেদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৬, ১৮:৫৬আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২০:২৭

সালাম মুর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদীকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে বাফুফের নির্বাচন কমিশন। কাল আনুষ্ঠানিকভাবে তাকে এ পদে বিজয়ী ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন সিনিয়র সহ-সভাপতি পদ থেকে দেওয়ান শফিউল আরেফিন টুটুল, মঞ্জুর কাদের ও লোকমান হোসেন ভূঁইয়ার নাম প্রত্যাহারের প্রেক্ষিতে আব্দুস সালাম মুর্শেদীকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন। ৩০ এপ্রিল এই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
এছাড়া সদস্য পদ থেকে নাম প্রত্যাহার করেছেন- আজমল আহমেদ তপন, মুস্তাফিজুর রহমান মাইনু, আব্দুল মান্নান, শেখ নিজাম উদ্দীন, মুমিনুল হক সাঈদ, দেওয়ান শফিউল আরেফিন টুটুল ও আমিনুল হক মামুন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের