চতুর্থ সারির দল ফ্লিটউডের কাছে পেনাল্টিতে হেরে আর্সেনালের বিদায়

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০

ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউনের কাছে পেনাল্টি শুটআউটে হেরে কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফ্লিটউডের হাইবারি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। এই জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিগ টুতে খেলা দলটি।

ম্যাচের ২১ মিনিটে অ্যারন লুপালো-বির গোলে এগিয়ে যায় ফ্লিটউড। প্রথমার্ধে আর কোনও গোল না হওয়ায় পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারীরা। ৫০ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের গোলে সমতায় ফেরে গানাররা। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে জয়সূচক গোলের দেখা পায়নি তারা।

ম্যাচের শেষ দিকে আরও চাপে পড়ে আর্সেনাল। ৮৫ মিনিটের দিকে ফ্লিটউডের হ্যারিসন নিলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের ১৬ বছর বয়সী ফুটবলার ম্যাক্স ডাউম্যান। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে।

নির্ধারিত সময়ে সমতা না ভাঙায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ফ্লিটউডের পাঁচটি শটই জালে পাঠান খেলোয়াড়েরা। অন্যদিকে আর্সেনালের হয়ে ব্রুনো গিমারায়েসের নেওয়া চতুর্থ শটটি ঠেকিয়ে দেন ফ্লিটউড গোলরক্ষক জে লিঞ্চ। এরপর পঞ্চম শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন কনর হগি। ৫-৩ ব্যবধানের এই জয়ে আনন্দে মেতে ওঠেন ফ্লিটউডের সমর্থকেরা।

ইংলিশ ফুটবলের দুই দলের অবস্থানের ব্যবধান ৮৪ ধাপ। একদিকে শীর্ষ স্তরের আর্সেনাল, অন্যদিকে চতুর্থ স্তরের ফ্লিটউড। এমন ব্যবধান সত্ত্বেও শক্তিশালী প্রতিপক্ষকে বিদায় করে প্রতিযোগিতার অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে স্বাগতিকরা। কোয়ার্টার ফাইনালে ফ্লিটউডের প্রতিপক্ষ নির্ধারিত হবে চতুর্থ রাউন্ডের বাকি ম্যাচগুলোর পর।

/আইএএম/
সম্পর্কিত
বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারালো লিভারপুল
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
সর্বশেষ খবর
‘একটা গুলির খবর শুনে নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আরেকটা গুলির ঘটনা’
এক আতঙ্কের শহর ‘একটা গুলির খবর শুনে নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আরেকটা গুলির ঘটনা’
ঘূর্ণিঝড় অর্ণব: চার সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত
ঘূর্ণিঝড় অর্ণব: চার সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত
টিভিতে আজকের খেলা (২৮ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ অক্টোবর, ২০২৬)
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’