সাফ চ্যাম্পিয়নশিপ

বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৬, ২২:০৬ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ২২:০৬

একাদশে জায়গা হয়নি। অপেক্ষায় ছিলেন বদলি হিসেবে মাঠে নামার। অবশেষে সেই সুযোগ এলো মোহাম্মদ ইব্রাহিমের সামনে। আর মাঠে নামার দুই মিনিটের মধ্যেই গোল করে মাতালেন গ্যালারিতে অপেক্ষায় থাকা দর্শকদের। তার একমাত্র গোলেই সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে চমক দেখিয়েছিলেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে নম্বর নাইন বা স্ট্রাইকার হিসেবে খেলান তিনি। তবে হামজা চৌধুরীকে ছাড়া মাঠে নামা বাংলাদেশ প্রথমার্ধে ভুটানের জালে বল জড়াতে পারেনি। র‌্যাঙ্কিংয়ে দশ ধাপ এগিয়ে থাকার পরও বার বার ব্যর্থ হতে হয়েছে। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বৃহস্পতিবার রাতে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে চোটের কারণে একাদশ থেকে ছিটকে যান তপু বর্মণ। তার জায়গায় খেলেন সৈয়দ কাজেম শাহ। অধিনায়কত্বে ফেরেন জামাল ভূঁইয়া। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভুটানকে চাপে রাখে বাংলাদেশ। কিন্তু সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি তারা।

৮ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে ভুটানের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করলে তা পান ফয়সাল আহমেদ ফাহিম। দ্বিতীয় চেষ্টায় ডান পায়ের শটে গোলের চেষ্টা করেন তিনি। তবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে তাঁর প্রচেষ্টা রুখে দেন ভুটানের গোলকিপার গিলশেন জাংপো।

এর কিছুক্ষণ পর সাদ উদ্দিনের সঙ্গে লড়াইয়ে চোট পান তিসেরা ওয়াংচুক। তাঁকে মাঠের বাইরে নিয়ে যেতে খেলা কিছু সময় বন্ধ থাকে। পরে মেডিকেল স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন ভুটানের এই ফুটবলার।

১২ মিনিটে শমিত সোমের হেড গোলকিপারের হাত ফসকে বেরিয়ে গেলে বলের দিকে ছুটে যান বিশ্বনাথ। কিন্তু দারুণ ক্ষিপ্রতায় তাঁর ওপর দিয়ে লাফিয়ে বল আবারও নিজের নিয়ন্ত্রণে নেন জাংপো।

১৭ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে বিশ্বনাথের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ২৫ মিনিটে শমিত সোমের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন জাংপো। কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে বিশ্বনাথের ভলি দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

৩৮ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ। তবে তাঁর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর রাকিব হোসেনের প্রচেষ্টাও দ্বিতীয় দফায় ক্লিয়ার করেন জাংপো। প্রথমার্ধের শেষ দিকে আরও চাপ তৈরি করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ।

বিরতির পর ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে ফাহামিদুল ইসলামকে নামান ডুলি। তার পরও আক্রমণে কাঙ্ক্ষিত ধার দেখা যায়নি। বাংলাদেশের অন টার্গেট শট ছিল না বললেই চলে। বরং নিজেদের গুছিয়ে নিয়ে প্রতি আক্রমণে স্বাগতিকদের চাপে ফেলার চেষ্টা করে ভুটান। কর্নারও আদায় করে নেয় তারা। তবে গোলের দেখা পায়নি। বাংলাদেশের রক্ষণভাগ ছিল সতর্ক।

৬৩ মিনিটে জোড়া পরিবর্তন আনেন ডুলি। জামাল ভূঁইয়া ও বিশ্বনাথ ঘোষকে তুলে মাঠে নামান মোহাম্মদ ইব্রাহিম ও সোহেল রানা জুনিয়রকে। তাতে বাংলাদেশের খেলায় আবারও গতি ফিরে আসে। কিছুক্ষণ পর একক প্রচেষ্টায় বল নিয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে জোরালো শট নেন ফাহামিদুল। তবে তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

এরপরই বদলি হিসেবে নেমে চমক দেখান ইব্রাহিম। মাঠে নামার দুই মিনিট পর গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন এই উইঙ্গার। ক্রস থেকে শমিত সোমের হেড এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে আসে ইব্রাহিমের সামনে। ছয় গজের কাছ থেকে দারুণ ক্ষিপ্রতায় প্লেসিং শটে বল জালে পাঠান তিনি। উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।

৭৮ মিনিটে আরও দুটি পরিবর্তন আনেন ডুলি। কাজেম ও জায়ানকে তুলে মাঠে নামান মোহাম্মদ হৃদয় ও রহমত মিয়াকে। তবে ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। ভুটানও তিন খেলোয়াড় বদল করেও সমতায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ইব্রাহিমের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়ে গেলো জামালরা। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বললেন বিশ্বনাথের নতুন ভূমিকা নিয়েও
বিশ্বনাথকে স্ট্রাইকার করেও ভুটানের বিপক্ষে গোল পায়নি বাংলাদেশ
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই: ভারত কোচ
সর্বশেষ খবর
দুর্যোগে গত এক বছরে ৪৯ শতাংশ শিশুর স্কুলে যাওয়া বন্ধ
দুর্যোগে গত এক বছরে ৪৯ শতাংশ শিশুর স্কুলে যাওয়া বন্ধ
ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বললেন বিশ্বনাথের নতুন ভূমিকা নিয়েও
ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বললেন বিশ্বনাথের নতুন ভূমিকা নিয়েও
যুদ্ধের কারণে দেশে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: বিদ্যুৎমন্ত্রী
যুদ্ধের কারণে দেশে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: বিদ্যুৎমন্ত্রী
সরকারিভাবে মালয়েশিয়ায় বাংলাদেশিদের চাকরির সুযোগ
সরকারিভাবে মালয়েশিয়ায় বাংলাদেশিদের চাকরির সুযোগ
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার