নিষেধাজ্ঞা কমলেও আর্জেন্টিনা দলে যোগ দিতে পারছেন না মলিনা

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১৮:১৫ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৮:১৭

বিশ্বকাপ ফাইনালের উত্তপ্ত ঘটনায় নিষেধাজ্ঞা কমেছে। জাতীয় দলের হয়ে খেলার পথও খুলেছে। কিন্তু তারপরও আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামা হচ্ছে না নাহুয়েল মলিনার। ইতালির সংবাদমাধ্যমের খবর, নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে এই ডিফেন্ডারকে জাতীয় দলের জন্য ছাড়তে রাজি নয় তার ক্লাব রোমা।

২০২৬ বিশ্বকাপ ফাইনালের শেষ দিকে সহিংস আচরণের কারণে মলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করে ফিফা। একই সঙ্গে তাকে ৭৭ হাজার ডলার জরিমানাও করা হয়। অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয় আর্জেন্টিনা। ওই ঘটনায় মলিনার সতীর্থ ও রোমার সাবেক মিডফিল্ডার লিয়ান্দ্রো পেরেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানাও করা হয়।

শনিবার নিশ্চিত হয়, মলিনার নিষেধাজ্ঞা সাত ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচ করা হয়েছে। গত সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে এরই মধ্যে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন তিনি। ফলে বাকি আছে আর মাত্র এক ম্যাচ।

আর্জেন্টিনা নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা। নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে মাঠে নামার ক্ষেত্রে সমস্যা ছিল না মলিনার।

খবরে বলা হয়েছে, নভেম্বরের প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি শেষ মুহূর্তে মলিনাকে দলে ডাকার চেষ্টা করেছিলেন। কারণ নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কমানোর কয়েক দিন আগেই আর্জেন্টিনার সর্বশেষ দলটি ঘোষণা করা হয়।

তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে রোমা জানিয়ে দিয়েছে, নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মলিনাকে ছাড়বে না তারা। ফলে জাতীয় দলের হয়ে খেলার বদলে বুধবার রোমার অনুশীলনে যোগ দেওয়ার কথা এই ডিফেন্ডারের।

 

/এফআইআর/
সম্পর্কিত
‘মেসি না থাকায় আর্জেন্টিনাকে হারানোর ভালো সুযোগ তৈরি হয়েছে’ 
আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস
বিশ্বকাপ ফাইনালের মারামারি: মলিনার সাজা কমলো, পারদেসের নিষেধাজ্ঞা বহাল
সর্বশেষ খবর
অপতথ্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
অপতথ্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
মন্দিরে গিয়ে শিবের নটরাজ মুদ্রা অনুকরণ জার্মান পর্যটকদের!
মন্দিরে গিয়ে শিবের নটরাজ মুদ্রা অনুকরণ জার্মান পর্যটকদের!
‘খেলাধুলাই ছিল হারুন ভাইয়ের জীবন’
‘খেলাধুলাই ছিল হারুন ভাইয়ের জীবন’
শ্রমিক-পুলিশ সংঘর্ষ: রাবার বুলেটে আহত দুই শ্রমিক, পুলিশ বলছে ছোড়া হয়নি
শ্রমিক-পুলিশ সংঘর্ষ: রাবার বুলেটে আহত দুই শ্রমিক, পুলিশ বলছে ছোড়া হয়নি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী