মালদ্বীপকে হারিয়ে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ১৮:১৭ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৮:১৮

মালদ্বীপকে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবেই সাফের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে তারা।

ভারতের জয়ের নায়ক সোহাইল আহমেদ বাট। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন এই ফরোয়ার্ড। বক্সের মধ্যে মালদ্বীপের ডিফেন্ডার হুসেই ইউসুফ ভারতীয় মিডফিল্ডার আব্দুল রাবিহকে ফাউল করলে পেনাল্টি পায় ভারত। স্পট-কিক থেকে মালদ্বীপের গোলরক্ষক হোসেন শরীফকে উল্টো দিকে পাঠিয়ে বল জালে জড়ান সোহাইল।

এ নিয়ে টুর্নামেন্টে তিন গোল হলো জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা এই ফরোয়ার্ডের। পাকিস্তানের বিপক্ষে ভারতের ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন তিনি। গোলসংখ্যায় তার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন পাকিস্তানের নাজিব উল্লাহ। ভারতের বিপক্ষে একটি গোল করার পর মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এই পাকিস্তানি ফরোয়ার্ড।

বিরতির পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় মালদ্বীপ। একের পর এক আক্রমণে ভারতের রক্ষণে চাপও তৈরি করে তারা। তবে গোলরক্ষক পিয়াশ দুবের দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি মালদ্বীপের। তিনটি দুর্দান্ত সেভে দলকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন ২০ বছর বয়সী এই গোলরক্ষক।

পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। অন্যদিকে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল পাকিস্তান। শেষ ম্যাচে জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হলো ভারত। তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
সাফ চ্যাম্পিয়নশিপ গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
শ্রীলঙ্কা ম্যাচে নেই বিশ্বনাথ, একাদশে ফিরতে পারেন ইব্রাহিম
সর্বশেষ খবর
শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ, পর্যায়ক্রমে বাড়ানো হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ, পর্যায়ক্রমে বাড়ানো হবে: শিক্ষামন্ত্রী
বর্ম তৈরি করেছেন ১৫ শিল্পী, জানতেনই না তা পরবেন বলিউডের অভিনেতারা!
বর্ম তৈরি করেছেন ১৫ শিল্পী, জানতেনই না তা পরবেন বলিউডের অভিনেতারা!
ঘটা করে উচ্ছেদ অভিযান, সপ্তাহ না পেরোতেই আগের রূপে গুলিস্তান
ঘটা করে উচ্ছেদ অভিযান, সপ্তাহ না পেরোতেই আগের রূপে গুলিস্তান
‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী’
‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী’
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা