কোস্টারিকাকে ৭ গোলের মালা পরালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪

বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোল উৎসব করেছে আর্জেন্টিনা। কোস্টারিকাকে ৭–০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। বাকি গোলটি করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

বাংলাদেশ সময় আজ ভোরে আর্জেন্টিনার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। অষ্টম মিনিটে নিকো পাজের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩–০ করেন পাজ। প্রথমার্ধের ৪৩ মিনিটে আলভারেজও নিজের দ্বিতীয় গোল করলে ৪–০ ব্যবধানে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও গোলের ধারা থামেনি আর্জেন্টিনার। ৪৮ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর গোলে ব্যবধান হয় ৫–০। ৭৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ষষ্ঠ গোলটি করেন। এরপর ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার ৭–০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।

ম্যাচে নিকো পাজ ও হুলিয়ান আলভারেজের জোড়া গোলের পাশাপাশি মাস্তানতুয়োনোর জোড়া গোলও আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রাখে।

/আইএএম/
সম্পর্কিত
প্রথমার্ধেই গুনে গুনে ৪ গোল দিলো আর্জেন্টিনা
দলে ফিরছেন মার্তিনেজ, আর্জেন্টিনার একাদশে চার-পাঁচ পরিবর্তনের আভাস
মেসিকে চান স্ক্যালোনি, রাখলেন দরজা খোলা
সর্বশেষ খবর
যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরবে না সরকার: আইনমন্ত্রী
যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরবে না সরকার: আইনমন্ত্রী
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার
টিভিতে আজকের খেলা (১৮ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ নভেম্বর, ২০২৬)
প্রথমার্ধেই গুনে গুনে ৪ গোল দিলো আর্জেন্টিনা
প্রথমার্ধেই গুনে গুনে ৪ গোল দিলো আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’