আর্জেন্টিনা দলে কার ওপর ‘আলাদাভাবে যত্ন’ নেওয়ার প্রতিশ্রুতি দিলেন স্ক্যালোনি

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১৮:১১ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৮:১১

লিওনেল মেসির পর আর্জেন্টিনার ভবিষ্যৎ দল গড়ার পরিকল্পনায় তরুণদের ওপর ভরসা রাখছেন কোচ লিওনেল স্ক্যালোনি। সেই তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ নাম নিকো পাজ। ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের প্রতিভায় মুগ্ধ বিশ্বকাপজয়ী কোচ। তবে এখনই তার কাঁধে বড় দায়িত্ব চাপিয়ে দিতে চান না স্ক্যালোনি। বরং পাজের বিকাশে আলাদাভাবে যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের বড় জয়ে জোড়া গোল করেছেন পাজ। তার পারফরম্যান্সে মুগ্ধ স্ক্যালোনি ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন তরুণ এই ফুটবলারকে। পাজের মধ্যে মেসির ছায়া দেখতে পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সে আরও ভালো করতে পারে। আজ খুব ভালো খেলেছে, আগের ম্যাচেও ভালো ছিল। যখন শারীরিক লড়াই করতে হয়, তখন সেটাও করে। আবার যখন ফুটবল খেলতে হয়, তখন সেটাও পারে। আমরা তার যত্ন নেব। তাকে নিয়ে আমরা খুবই খুশি।’

তবে পাজকে এককভাবে ম্যাচ জেতানোর দায়িত্ব দিতে নারাজ আর্জেন্টিনার কোচ। তার মতে, ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে স্ক্যালোনি বলেন, ‘সে একা ম্যাচ জিতিয়ে দেবে না। তার মধ্যে আজকের মতো দারুণ কিছু মুহূর্ত তৈরি করার সামর্থ্য আছে, যা দলকে সহায়তা করে। গুরুত্বপূর্ণ হলো দল আগে, এরপর ব্যক্তি। ইতিহাসের সেরা খেলোয়াড়ও যদি বুঝে থাকে যে ম্যাচ জিততে সতীর্থদের প্রয়োজন, তাহলে তরুণদেরও কেন সতীর্থদের প্রয়োজন হবে না?’

কোস্টারিকার বিপক্ষে নজর কেড়েছেন আরেক তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনিও। বদলি হিসেবে নেমে জোড়া গোল করেছেন তিনি। তবে তার ক্ষেত্রেও ধৈর্য ধরার পরামর্শ স্ক্যালোনির। আর্জেন্টিনা কোচ বলেন, ‘ফ্রাঙ্কোর ক্ষেত্রে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। তাকে শান্ত থাকতে হবে। আমি নিশ্চিত, তাকে সহায়তা করতে হবে। সে একদিন দারুণ ফুটবলার হবে।’

মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনার নতুন দল গড়ার চ্যালেঞ্জ স্ক্যালোনির সামনে। তবে তরুণদের ওপর রাতারাতি বড় তারকার দায়িত্ব চাপিয়ে দিতে চান না তিনি। সময় ও সুযোগ দিয়ে তাদের পরিণত করে তোলাই এখন তার পরিকল্পনা।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
মেসিকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো আর্জেন্টিনা
দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
যে কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ‘ক্ষমতার সীমা’ মনে করিয়ে দিলেন পোপ
সর্বশেষ খবর
৪২ বছরে কত টাকার মালিক ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
৪২ বছরে কত টাকার মালিক ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায়ের আগে যা জানা প্রয়োজন
রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায়ের আগে যা জানা প্রয়োজন
গ্রামীণ ব্যাংকে একের পর এক হামলা, ‘চাকরি ছাড়ার পরিকল্পনা’ কর্মকর্তা-কর্মচারীদের
গ্রামীণ ব্যাংকে একের পর এক হামলা, ‘চাকরি ছাড়ার পরিকল্পনা’ কর্মকর্তা-কর্মচারীদের
দলীয় এমপিদের মাঠে নামার নির্দেশ প্রধানমন্ত্রীর
দলীয় এমপিদের মাঠে নামার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির