হঠাৎ কেন বাংলাদেশ ছাড়ছেন শুকি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২৬, ১৭:১৭ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৩৯

বাংলাদেশ ফুটবল লিগে আর খেলতে চান না ফর্টিস এফসির জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসা। আরও উন্নত প্রতিযোগিতায় খেলার লক্ষ্য নিয়ে এবার থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার লিগে পাড়ি জমাতে চান তিনি। তাই ডিসেম্বর থেকে ক্লাব ছাড়ার আগ্রহ জানিয়ে ইতোমধ্যে ফর্টিস এফসির কাছে আবেদনপত্র জমা দিয়েছেন এই ফরোয়ার্ড। 

শুকির আবেদন দুই দিন আগেই পেয়েছে ফর্টিস কর্তৃপক্ষ। বিষয়টি পর্যালোচনা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে ক্লাব। তবে তার ভবিষ্যতের কথা বিবেচনা করে ইতিবাচক অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে তারা।

ফর্টিস এফসির ক্লাব ম্যানেজার রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শুকি আরও উন্নত লিগে খেলতে চেয়ে অব্যাহতি চেয়েছে। আমরা খেলোয়াড়ের উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে তা মেনে নিচ্ছি। ডিসেম্বর থেকে তার সঙ্গে চুক্তি ছিন্ন হতে পারে।’

২২ বছর বয়সী এই উইঙ্গারের বাংলাদেশে আসার গল্পটাও বেশ কৌতূহলোদ্দীপক। জাপানে জন্ম ও বেড়ে ওঠা শুকির বাবা আতাউর রহমান বাংলাদেশের নারায়ণগঞ্জের মানুষ, মা জাপানি। জাপানের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়ে ২০২৬ সালে বাংলাদেশের ফুটবলে নাম লেখান তিনি। এর আগে খেলেছেন জাপানের টোকিও ২৩ এফসি ও ব্রিউ সাগায়। চলতি বছরের শুরুতে লাওসের শীর্ষ লিগের ক্লাব সাভান্নাখেত জিলোসেও যোগ দিয়েছিলেন। তবে সেখানে ম্যাচ খেলার সুযোগ হয়নি। 

ফর্টিসে যোগ দেওয়ার পেছনে বড় কারণ ছিল বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণও হয়েছে তার। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপে বদলি হিসেবে মাঠে নেমে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে শুকির। এরপর জাতীয় দলের আক্রমণভাগেও নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছেন। 

জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি ফর্টিসের হয়েও এএফসি চ্যালেঞ্জ লিগে মাঠে নেমেছেন এই উইঙ্গার। দুই উইংয়ে খেলতে পারা শুকির মূল শক্তি গতি, ড্রিবলিং ও ক্রসিং। কিন্তু বাংলাদেশের ঘরোয়া ফুটবলে তার পথচলা দীর্ঘ হচ্ছে না। আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নিজেকে এগিয়ে নিতে এবার থাইল্যান্ড বা অন্য দেশের লিগে খেলার পরিকল্পনা করছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই ফর্টিসের সঙ্গে সম্পর্কের ইতি ঘটবে তার। তাতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে শুকির অধ্যায় শেষ হচ্ছে! 

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
কুয়েতে দুই গোল করে রাফায়েলের স্বপ্ন এখন আরও বড়
মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি
ব্রাদার্সের ড্র, আবাহনীর জয়
সর্বশেষ খবর
‘সন্ত্রাসী মন-মানসিকতা আর নেই’, আদালতে সুইডেন আসলামের পক্ষে সাফাই
‘সন্ত্রাসী মন-মানসিকতা আর নেই’, আদালতে সুইডেন আসলামের পক্ষে সাফাই
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
অভিনেতা তমালসহ দুজন রিমান্ড শেষে কারাগারে
অভিনেতা তমালসহ দুজন রিমান্ড শেষে কারাগারে
আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী
আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক