মরিনহোর রিয়ালকে থামাতে পারবে পিএসভি?

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০০

দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচে জয়। চ্যাম্পিয়ন্স লিগেও রয়েছে শতভাগ সাফল্য। এমন আত্মবিশ্বাস নিয়েই মঙ্গলবার রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসভি আইন্দহোভেনের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের পঞ্চম ম্যাচে পিটার বসের দলের বিপক্ষে জয় ধরে রাখাই লক্ষ্য হোসে মরিনহোর শিষ্যদের।

গত শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল। যদিও ম্যাচের ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়েছিল তারা। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় দলটি। ৬৬ মিনিটে জুড বেলিংহাম সমতা ফেরান। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে বদলি হিসেবে নামা কার্লোস এস্পি ৮৫ মিনিটে জয়সূচক গোল করেন।

রিয়ালের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল গোলরক্ষক থিবো কোর্তোয়ারও। দল পিছিয়ে থাকার সময় সেল্টার ব্যবধান বাড়ানোর দুটি ভালো সুযোগ ঠেকিয়ে দেন তিনি। ম্যাচের পর মরিনহো দ্বিতীয়ার্ধে দলের উন্নত পারফরম্যান্স এবং বিরতির পর খেলোয়াড়দের ঘুরে দাঁড়ানোর মানসিকতার প্রশংসা করেন।

অন্যদিকে পিটার বসের অধীনে ঘরোয়া লিগে ভালো সময় কাটাচ্ছে পিএসভি। শনিবার এরেদিভিসিতে এনইসি নাইমেগেনকে ৪-১ গোলে হারিয়েছে তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে ক্লাব ব্রুগের কাছে ২-১ গোলে হেরেছে ডাচ ক্লাবটি। ফলে ইউরোপীয় প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েই বার্নাব্যুতে নামবে তারা।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে রিয়াল। আগের আট দেখায় তিনবার জিতেছে স্প্যানিশ ক্লাবটি। চারটি ম্যাচ ড্র হয়েছে। পিএসভির জয় মাত্র একটি, সেটিও ১৯৭১-৭২ মৌসুমে উয়েফা কাপের দ্বিতীয় রাউন্ডে ২-০ গোলে।

এই ম্যাচের পর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে পিএসভির প্রতিপক্ষ হবে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ, নরওয়ের ভাইকিং এফকে ও জার্মানির স্টুটগার্ট। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে খেলতে হবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল, অস্ট্রিয়ার লাস্ক ও ইউক্রেনের শাখতার দোনেৎস্কের বিপক্ষে।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আনচেলত্তির কাছে যে অনুরোধ মরিনহোর
রিয়ালে জায়গা হারানোর পর ছেলেদের নিয়ে অন্য ক্লাবে ক্যাসিয়াস
সর্বশেষ খবর
স্তন ক্যানসারের নতুন ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
স্তন ক্যানসারের নতুন ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
খাতা পুনর্নিরীক্ষণে দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস ৪১৮ শিক্ষার্থী
খাতা পুনর্নিরীক্ষণে দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস ৪১৮ শিক্ষার্থী
তাজরীন ট্র্যাজেডি: ১৪ বছরেও শেষ হয়নি বিচার
তাজরীন ট্র্যাজেডি: ১৪ বছরেও শেষ হয়নি বিচার
নিজের অনন্য প্রতিভা উদ্‌যাপন দিবস
নিজের অনন্য প্রতিভা উদ্‌যাপন দিবস
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, আজ টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধার মৃত্যু
জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, আজ টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধার মৃত্যু