পিছিয়ে পড়েও জুভেন্টাস-মিলানের জয়, অপ্রতিরোধ্য বোর্নমাউথ

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১৪:৫১ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৪:৫২

ইউরোপা লিগে পঞ্চম রাউন্ডে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে জুভেন্টাস ও এসি মিলান। পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে ইতালির দুই ক্লাব। অন্যদিকে ১০ জনের দল নিয়েও সেল্তা ভিগোর মাঠে জিতে শতভাগ সাফল্য ধরে রেখেছে বোর্নমাউথ।

বৃহস্পতিবার রাতে গ্রিসের অলিম্পিয়াকোসের মাঠে দুই গোলে পিছিয়ে পড়েছিল এসি মিলান। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-২ গোলের জয় পেয়েছে তারা।

ম্যাচের ১৮ মিনিটে মাইক মেনিয়ানের আত্মঘাতী গোলে এগিয়ে যায় অলিম্পিয়াকোস। বিরতির পর ৪৯ মিনিটে জোয়াও সিলভার গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

এরপরই ঘুরে দাঁড়ায় মিলান। ৫৬ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান কমান ওমারি হাচিনসন। সাত মিনিট পর তার সহায়তায় সমতা ফেরান আলফাদজো সিসে। ৭১ মিনিটে হাচিনসনের ক্রস থেকে ক্রিস্টিয়ান পুলিসিচের গোলে এগিয়ে যায় মিলান। যোগ করা সময়ে দিয়েগো মোরেইরা চতুর্থ গোল করে জয় নিশ্চিত করেন।

অন্যদিকে সাইপ্রাসের ওমোনিয়ার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে জুভেন্টাস। তুরিনে ম্যাচের ১৬ মিনিটে লুবোমির সাতকার গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে ২৫ মিনিটে দারুণ এক শটে সমতা ফেরান আন্দ্রেয়া কাম্বিয়াসো। ৩৪ মিনিটে জেফ একাথোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে ইতালিয়ান জায়ান্টরা। ৬৩ মিনিটে ফ্রান্সিসকো কনসেইসাও এবং ৭৪ মিনিটে জেরেমি বোয়ার গোলে ব্যবধান বাড়ে। এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুভেন্টাস।

এদিকে স্পেনে সেল্তা ভিগোর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বোর্নমাউথ। ম্যাচের ১৯ মিনিটে ইয়াগো আসপাসের গোলে পিছিয়ে পড়ে ইংলিশ ক্লাবটি। তিন মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বোর্নমাউথের বাফোদে দিয়াকিতে। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে তাদের।

তবে বিরতির পরই ঘুরে দাঁড়ায় বোর্নমাউথ। ৪৭ মিনিটে আমিন আদলির ক্রস থেকে হেডে সমতা ফেরান আলভারো রদ্রিগেজ। ৭৮ মিনিটে মার্কাস ট্যাভার্নিয়েরের পাস থেকে জয়সূচক গোল করেন বদলি খেলোয়াড় রায়ান।

এই জয়ে ইউরোপা লিগে টানা পাঁচ ম্যাচ জিতে শতভাগ সাফল্য ধরে রাখল বোর্নমাউথ। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা দশম জয়। ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দলটি, দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে জুভেন্টাস।

অন্যদিকে মিলানের এই জয় তাদের নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে প্লে-অফ অঞ্চলে জায়গা করে নিয়েছে তারা।

/টিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীদের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে দুজনকেই হত্যা, মরদেহ পুঁতে রাখলেন দুই ভাই
স্ত্রীদের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে দুজনকেই হত্যা, মরদেহ পুঁতে রাখলেন দুই ভাই
পিছিয়ে পড়েও জুভেন্টাস-মিলানের জয়, অপ্রতিরোধ্য বোর্নমাউথ
পিছিয়ে পড়েও জুভেন্টাস-মিলানের জয়, অপ্রতিরোধ্য বোর্নমাউথ
এক বছর পর কন্যার ছবি প্রকাশ করলেন নীলয় আলমগীর
এক বছর পর কন্যার ছবি প্রকাশ করলেন নীলয় আলমগীর
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, বাড়লো ২ শতাংশের বেশি
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, বাড়লো ২ শতাংশের বেশি
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের