বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নুরুল ইসলাম

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ১৫:৫৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৫:৫৯

বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নুরুল ইসলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন সভাপতি পদপ্রার্থী নুরুল ইসলাম নুরু। আজ শনিবার শেখ জামাল ক্লাবের সভাপতি মনজুর কাদেরের গুলশান কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন। নুরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

টঙ্গী ক্রীড়াচক্রের সভাপতি নুরুল ইসলাম নুরু একইসঙ্গে ঘোষণা দেন, বাফুফে নির্বাচনে তিনি 'বাঁচাও ফুটবল' প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খানকে সমর্থন দেবেন।

আইনত মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা অতিক্রমের পর নির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে সরে যাওয়ার কোনও বিধান নেই। নুরুল ইসলাম নুরু বাফুফে নির্বাচন পূববর্তী বাফুফে কংগ্রেসে তার প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত জানাবেন। ডেলিগেটসদের তাকে ভোট দানে বিরত থাকার অনুরোধ করবেন। তবে ব্যালট পেপারে তার নাম অন্তর্ভুক্ত থাকবে।
বাফুফে সভাপতি নিবার্চন এখন কাজী সালাহউদ্দীন, কামরুল আশরাফ খান ও গোলাম রাব্বানী হেলালের মধ্যে ত্রিমুখী লড়াইয়ে পরিণত হলো।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের