প্রিমিয়ার হকিতে জিতেই চলেছে মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৬, ১৯:৪১আপডেট : ১৯ মে ২০১৬, ২০:৩০

প্রিমিয়ার হকিতে জিতেই চলেছে মোহামেডান গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকিতে জয়ের ধারা অব্যাহত রেখেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ৩-১ গোলে সোনালী ব্যাংককে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির।
খেলার ১২ মিনিটে পেনাল্টি স্ট্রোকে দলের প্রথম গোলটি করেন ওমর ভুট্টো। ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোলটি দলকে উপহার দেন পাকিস্তানি খেলোয়াড় মো. ইরফান।  ৫৩ মিনিটে একই ধারায় তিনি করেন তৃতীয় গোলটি। ৫৬ মিনিটে সোনালী ব্যাংকের সান্ত্বনাসূচক গোলটি করেন প্রসেনজিৎ।

দিনের অন্য খেলায় সাধারণ বীমা ৮-০ গোলে রেলওয়েকে হারিয়ে দেয়। জয়ী দলের মোহসিন বিল্লাহ করেছেন দুটি গোল, বাকি ছয়টি এসেছে ছয়জনের স্টিক থেকে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের