তাহির জামান ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ১৯:২৫আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৯:২৯

তাহির জামান বিশ্ব হকির একসময়কার দাপুটে খেলোয়াড় পাকিস্তানের তাহির জামান এশিয়ান হকি ফেডারেশনের চারদিনের কোচিং প্রোগ্রামে এখন ঢাকায়। আজ বুধবার সকালে তিনি ঢাকায় পৌঁছান। কাল (বৃহস্পতিবার) সকাল থেকে দেশের প্রথম সারির কোচদের নিয়ে তিনি শুরু করবেন তার কাজ। 

বাংলাদেশ হকির সঙ্গে গভীর সম্পর্ক তাহির জামানের। ঢাকার মাঠে নিজে খেলেছেন, খেলা ছাড়ার পর কোচ হিসেবে ঊষাকে চ্যাম্পিয়ন করিয়েছেন। বাংলাদেশের হকির সম্ভাবনা সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত, ‘বদলে গেছে বিশ্ব হকির দৃশ্যপট, খেলাটা এখন আর আগের মতো নেই, বাংলাদেশ এখানেই পিছিয়ে আছে। আধুনিক হকির ধারণা নিতে হলে কোচদের আগে প্রশিক্ষিত হতে হবে।’

১৯৯৪ সালে বিশ্বকাপ হকির চ্যাম্পিয়ন দলের সদস্য তাহির জামান সঙ্গে যোগ করলেন, ‘এ ধরনের আয়োজন বারবার করা উচিৎ। তাহলে কোচদের মাধ্যমে শিক্ষার প্রভাব পড়বে খেলোয়াড়দের ওপর।’

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম