‘একদিন হয়তো মশাল জ্বালিয়ে লিগ উদ্বোধন করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ০১:১৯আপডেট : ২৩ মার্চ ২০১৮, ০১:১৯

রাসেল মাহমুদ জিমি। ছবি: ফেসবুক আগামী ২৭ থেকে ২৯ মার্চ প্রিমিয়ার হকি লিগের দলবদল হওয়ার কথা। মোহামেডান, ঊষা, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং দলবদল পেছানোর পক্ষে। তারা ফেডারেশনকে চিঠিও দিয়ে রেখেছে। এমন অবস্থায় প্রিমিয়ার লিগের দলবদল আদৌ এই সময়ে হবে কিনা, সংশয় দেখা দিয়েছে।

জাতীয় দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি লিগ নিয়ে হতাশ হয়েই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘লিগ নিয়মিত হবে না, তা আমরা জানি। লিগ নিয়মিত হলে বরং আশ্চর্য হবো। লিগ হবে না, এটাই তো স্বাভাবিক। ওমান সহ সব জায়গায় লিগ হয়, শুধু বাংলাদেশে অনিয়মিত। কবে হবে কেউ জানে না। কয়েকদিন পর হয়তো অলিম্পিকের মতো হবে। চার বছর পর পর লিগ!’

ক্ষোভ আরও ঝরল তার কণ্ঠে, ‘বাংলাদেশের পরিস্থিতি এমনই। লিগ নিয়ে নানান ক্লাব নানান কিছু করবে। কেউ চিঠি দেবে। আসলে বাংলাদেশে সেই দিন আসবে হয়তো, যখন আমরা অলিম্পিক গেমসের মতো মশাল জ্বালিয়ে লিগ উদ্বোধন করব!’

ওমানে এশিয়ান কাপ বাছাই পর্ব নিয়ে এই তারকার ব্যাখ্যা, ‘আমি চেষ্টা করেছি সাধ্যমতো। আরও গোল করতে পারলে ভালো হতো। এখন সবসময় তো নিজের সেরাটা দেওয়া কঠিন হয়ে পড়ে। ইচ্ছা থাকলেও হয় না্। খারাপ সময় গেলে যা হয়। আরও ভালো খেলতে পারলে ভালো হতো।’

শুক্রবার ফেডারেশনের ওয়ার্কি কমিটির সভা আছে। সেখানে প্রিমিয়ার লিগের দলবদল নিয়ে নতুন করে ঘোষণা আসতে পারে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম