চাইনিজ তাইপের জালে বাংলাদেশের ১২ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৮, ১১:০৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১১:০৭

চাইনিজ তাইপের জালে বাংলাদেশের ১২ গোল টানা বিশাল দুই জয়ের পর বৃহস্পতিবার বিকালের ম্যাচে হেরেছিল বাংলাদেশ। শুক্রবার তারা আবার জয়ে ফিরল যুব অলিম্পিক হকির বাছাই পর্বে। আবারও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

চতুর্থ ম্যাচে তাদের শিকার চাইনিজ তাইপে। মাত্র ২ গোল হজম করে প্রতিপক্ষের জালে ১২ বার বল পাঠিয়েছে বাংলাদেশ। প্রিন্স লাল সামন্তের হ্যাটট্রিকসহ ৫ গোলে ১২-২ ব্যবধানে জিতেছে তারা।

৩০ মিনিটের ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ৭-১ হলেও এরপরে বাংলাদেশ আরও দুর্বার। শেষভাগে আরও পাঁচটি গোল পেয়েছে গোপীনাথ কৃষ্ণমূর্তির দল।

সামন্ত একাই পাঁচ গোল করে প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছেন। বিশাল জয়ে তার সঙ্গে দুটি করে গোলে অবদান রেখেছেন সারোয়ার মোর্শেদ শাওন, সোহানুর রহমান সবুজ ও শফিউল আলম। এছাড়া আবেদ উদ্দিনের স্টিক থেকে এসেছে অন্য গোলটি।

চাইনিজ তাইপে শেষার্ধে এসে দ্বিতীয় গোল করে। আজ বিকেলে ‘বি’ গ্রুপে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম