মেরিনার্সে মিশরের দুই খেলোয়াড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ২১:৪৪আপডেট : ১৫ মে ২০১৮, ২১:৪৪

আশরাফ ও মোহসেন প্রিমিয়ার হকি লিগে শক্তি বাড়াতে মিশর থেকে দুই খেলোয়াড় নিয়ে এসেছে মেরিনার ইয়াংস। বুধবারই অভিষেক হয়ে যেতে পারে তাদের। এদিন সোনালি ব্যাংকের বিপক্ষে ম্যাচ খেলবে মেরিনার্স।

মিশরের এই দুই খেলোয়াড় হলেন আশরাফ সাইদ আহমেদ মোহাম্মেদ গোমা ও আহমেদ মোহসেন আল সায়েদ বাদাই। মঙ্গলবার তারা ঢাকায় এসে পৌঁছান।

মিশরে জাতীয় দলে এই দুই খেলোয়াড়ই খেলেন মাঝমাঠে। ২০১৭ সালের জুলাইয়ে সবশেষ হকি লিগ রাউন্ডে খেলেছেন আশরাফ ও মোহসেন। গত ৭ বছর ধরে মিশরের হয়ে তারা ৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন নিয়মিত। বাংলাদেশের হকি লিগে এবারই প্রথম কোনও মিশরীয় খেলোয়াড় নাম লিখল।

চলতি লিগে বিদেশি কোটায় মেরিনার্সের সঙ্গে খেলছেন মালয়েশিয়ার মোহাম্মদ জুলহাইরি বিন হাশিম ও ভারতের প্রামপ্রীত সিং। ১৮ মে যোগ দেওয়ার কথা দুই জার্মান খেলোয়াড়ের।

৬ ম্যাচ শেষে মেরিনার্স এবার ভালো অবস্থানে। সব ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা। অবশ্য সমান খেলে একই পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় আবাহনী। যেখানে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে মোহামেডান (২১)।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের