এশিয়াডের প্রস্তুতি ভালোই হবে হকি দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৮, ১৯:৩৭আপডেট : ০৩ জুন ২০১৮, ১৯:৫০

এশিয়াডের প্রস্তুতি ভালোই হবে হকি দলের আগামী ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমস বা এশিয়াডে অংশ নেবে বাংলাদেশ হকি দল। এশিয়াডের আগে প্রস্তুতি ভালোই হবে জিমি-চয়নদের। ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ায় ১৪টি অনুশীলন ম্যাচ খেলবে জাতীয় দল।

প্রিমিয়ার হকি লিগ শেষ হওয়ার কথা ৭ জুন। পরের দিন শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। ২৭ জুন ভারতে যাবে লাল-সবুজের দল। বেঙ্গালুরুতে ভারতের ‘এ’ দল ও অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলবে তারা।

ভারত থেকে দেশে ফেরার পর ১৭ জুলাই চীনে যাবে জাতীয় দল, খেলবে চারটি ম্যাচ। চীন থেকেই চলে যাবে দক্ষিণ কোরিয়ায়। সেখানে প্রস্তুতি ম্যাচের সংখ্যা পাঁচটি আর প্রতিপক্ষ হিসেবে থাকবে কোরিয়ার জাতীয় দল।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক জানালেন, এশিয়াডে ভালো করার লক্ষ্যে প্রস্তুতির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে, ‘লিগের পর জাতীয় দলের ক্যাম্প শুরু হয়ে যাবে। তারপর দল ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ায় খেলতে যাবে। এশিয়ান গেমসে যেন ভালো ফল হয়, সেই চেষ্টাই করছি আমরা।’

প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে সন্তোষ প্রকাশ করে জাতীয় দলের মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তির মন্তব্য, ‘ভারতের দলগুলো শক্তিশালী। দক্ষিণ কোরিয়ায় সব ম্যাচই হবে জাতীয় দলের বিপক্ষে। এশিয়ান গেমসের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই যাবে বাংলাদেশ।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম