মেয়েদের জাতীয় হকির ফাইনালে ঢাকা-খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৭

রংপুর ও খুলনার ম্যাচ ৬ দিনের লড়াই শেষে চূড়ান্ত হয়েছে মেয়েদের জাতীয় হকির ফাইনাল লাইনআপ। কাল সোমবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ঢাকা ও খুলনা বিভাগ।

মওলানা ভাসানী স্টেডিয়ামে রবিবার প্রথম সেমিফাইনালে খুলনা বিভাগ ২-০ গোলে হারায় রংপুর বিভাগকে। রানী ও কিমি একটি করে গোল করেছেন।

আরেক সেমিফাইনালে ঢাকা বিভাগ ২-১ গোলে জিতেছে রাজশাহী বিভাগের বিপক্ষে। বিজয়ী দলের তারিন আক্তার ও সুমি আক্তার গোল পেয়েছেন। রাজশাহীর সবিতা কুজু একটি গোল শোধ দেন।

রাজশাহী, ময়মনসিংহ ও বরিশালের সঙ্গে ‘ক’ গ্রুপে লড়েছিল খুলনা। আর ‘খ’ গ্রুপে ঢাকা খেলেছে চট্টগ্রাম ও রংপুরের বিপক্ষে। ট্রফি ও ৬০ হাজার টাকার প্রাইজমানির লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে দুই দল।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম