হকি ফেডারেশনের নির্বাচন ২৯ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ১৯:২৬আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৯:২৬

হকি ফেডারেশনের নির্বাচন ২৯ এপ্রিল বৃহস্পতিবার হকি ফেডারেশনের নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন সময় অনুযায়ী নির্বাচন হবে ২৯ এপ্রিল।

গত ৮ এপ্রিল হকি ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে করা রিটের কারণে ফেডারেশনের নির্বাচন স্থগিত করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ।

এখন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ হয়েছে ১৬ এপ্রিল। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৮ এপ্রিল। নির্বাচন কমিশনার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) শাহ আলম সরদার স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, ভোট হবে ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের সভাকক্ষে।

প্রথম বিভাগ লিগের ক্লাব শিশু-কিশোর সংঘের কাউন্সিলর তারেক আহমেদ আদেলের ভোটার হওয়ার বৈধতা নিয়ে আদালতে রিট করেছিলেন একই সংগঠনের যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সিকান্দার হায়াত। এরই প্রেক্ষিতে হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। এখন তারেকের চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি স্থগিত রেখেই নির্বাচন হচ্ছে।

নির্বাচনে মূলত দুটো প্যানেল অংশ নিচ্ছে। একদিকে রয়েছে সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সাদেক, অন্যদিকে মমিনুল হক সাইদ। ৮৩ ভোটার ঠিক করবেন তাদের নতুন নির্বাহী কমিটি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম