হকি তারকা ইব্রাহিম সাবের আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ২২:১৪আপডেট : ১৯ জুন ২০১৯, ২২:২৮

ইব্রাহিম সাবের আর নেই হকির কিংবদন্তি ইব্রাহিম সাবের আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ (বুধবার) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক এই হকি তারকা। ৭৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেছেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এই খেলোয়াড়।

ইব্রাহিম সাবের শুধু বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড় নন। পূর্ব পাকিস্তানের বিভিন্ন দলের হয়ে একাধারে ফুটবল, বাস্কেটবল, এমনকি ক্রিকেটও খেলেছেন। স্বাধীনতার পর খেলেছেন আবাহনীতে।

হকিতে আব্দুস সাদেক, মোহাম্মদ মহসিন ও সাবের ছিলেন ‘ত্রিরত্ন’। পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ দলে সুনামের সঙ্গে খেলেছেন তারা।

ত্রিরত্নের মহসিন আগেই পৃথিবী ছেড়েছেন। এবার সাবেরকে হারিয়ে আরও নিঃসঙ্গ বোধ করছেন একসময়ের সতীর্থ সাদেক। বাংলা ট্রিবিউনকে এই সংগঠক বলেছেন, ‘আমরা একসঙ্গে খেলেছি। পড়াশোনাও একই সঙ্গে। আমার অন্যতম কাছের মানুষ ছিলো সে। আজ সাবের চলে গেলো। খুব খারাপ লাগছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম