করোনায় মারা গেলেন সাবেক হকি গোলকিপারের বাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২০, ২১:৫৩আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২১:৫৫

৭২ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেছেন আসিফ হোসেন (টুপি পরা) জাতীয় হকি দলের সাবেক গোলকিপার জাহিদ হোসেনের বাবা মোহাম্মদ আসিফ হোসেন আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ (বুধবার) সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছেন তিনি। ৭২ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া আসিফ হোসেন রেখে গেছেন স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চার দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আসিফ হোসেন। তবে আজ কাছের মানুষদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। আজ দুপুরে খিলগাঁও তালতলা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার ছেলে সাবেক হকি গোলকিপার জাহিদ বলেছেন, ‘লালবাগের বাসায় ছিলেন আব্বা। তারপর অসুস্থ হলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে আর বাসায় নিয়ে আসতে পারিনি। তবে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা সন্তুষ্ট না। যদিও তাদের অনেক সীমাবদ্ধতা আছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান