সড়ক দুর্ঘটনায় নিহত হকি সংগঠক মীর্জা ফরিদ মিলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৫, ২০:৪৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৯

  মীর্জা ফরিদ আহমেদ মিলু বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি, স্বনামধন্য হকি সংগঠক মীর্জা ফরিদ আহমেদ মিলু (৭৫) আজ বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
আজ বিকাল ৩টায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় দিবস হকির ফাইনালে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করার কথা ছিল তার। উত্তরায় নিজস্ব নির্মাণাধীন ভবন দেখতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে দুপুর দেড়টার দিকে হকি স্টেডিয়ামের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার সময়ই ঘটে এই প্রাণঘাতী দুর্ঘটনা।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন বাংলা ট্রিবিউনের ডেপুটি নিউজ এডিটর তানজিমুল নয়ন। তিনি বলেন, ‘রাজলক্ষী কমপ্লেক্সের বিপরীত দিক থেকে রাস্তা পার হচ্ছিলেন মিলু। এসময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ও সামনের একটি মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা মারলে মিলু রাস্তার ওপরে এবং মোটর সাইকেল আরোহী বিপরীত দিকে ছিটকে পড়েন। আমি মিলুকে একটি ভ্যানে উঠিয়ে উত্তরা আধুনিক মেডিকেলে নিয়ে যাই। সেখানে তাকে প্রয়োজনীয় তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। তখন পুলিশের সাহায্য চেয়েও পাইনি।’

তিনি আরও বলেন, ‘মিলু সাহেবের পকেট থেকে মোবাইল নিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ হয় হকি ফেডারেশনের কর্মকর্তা হাসান আলির সঙ্গেও। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে নেওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। সেখানেই তিনি মারা যান।’

চিকিৎসকরা জানিয়েছেন মিলু মাথা ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন। তার প্রচুর রক্তক্ষরণও হয়েছে।

উল্লেখ্য, মিলু তার খেলোয়াড়ী জীবন শেষে সংগঠক হিসেবে হকিতে যুক্ত হন। তিনি ম্যাচ কমিশনার, আম্পায়ার ও অ্যাডজুডিকেটর হিসেবে দেশে ও বিদেশে বহুবার দায়িত্ব পালন করেছেন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের