দেশের হকিতেও হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৪

পাশের দেশ ভারতে ক্রিকেট, ফুটবল, কাবাডিসহ অন্য খেলাতে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে। যা বেশ জনপ্রিয়তাও অর্জন করেছে। এবার বাংলাদেশের হকিতেও তেমনটি করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে আগামী মে মাসে বিভাগীয় দল নিয়ে জাঁকজমকপূর্ণভাবে এই লিগ টার্ফে গড়ানোর পক্ষপাতী হকি ফেডারেশন। বুধবার ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

মূলত একটি কোম্পানির প্রস্তাবটিকে বাস্তব রূপ দিতে চাইছে হকি ফেডারেশন। সভা শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা একটি বেসরকারি কোম্পানির প্রস্তাব পেয়েছি। তারাই ফ্র্যাঞ্চাইজি লিগ করতে চাইছে। আমরা বোর্ড সভায় এর অনুমোদন দিয়েছি। এতে করে খেলোয়াড়দের পাশাপাশি আমাদের ফেডারেশনও আর্থিকভাবে উপকৃত হবে।’

তবে আজকের সভাতে প্রিমিয়ার লিগ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। অংশগ্রহণকারী ক্লাবগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে শিগগিরই সভা করবে ফেডারেশন। এর পরই লিগ নিয়ে সিদ্ধান্ত হবে বলে তারা জানিয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম