হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারী আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১২:১৮আপডেট : ১৮ মে ২০২১, ১৩:১১

অনেক দিন ধরে অসুস্থ ছিলেন হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারী। এর ওপর এই মাসের শুরুর দিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু করোনা নেগেটিভ হয়েও বাসায় আর ফিরতে পারেননি। মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যু কালে এই ক্রীড়া সংগঠকের বয়স হয়েছিল ৭৪। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। মওলানা ভাসানী স্টেডিয়ামে দুপুরে জানাযার পর বনানী কবর স্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

শামসুল বারী ক্রীড়াঙ্গনে সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন। খেলোয়াড়ি জীবনে ঢাকার বিভিন্ন ক্লাবে খেলেছেন। পাশাপাশি জাতীয় দলে ডিফেন্ডার হিসেবেও সুনামের সঙ্গে মাঠ মাতিয়েছেন। খেলা ছেড়ে দেওয়ার পর সংগঠক হিসেবেও নাম-ডাক ছিল তার। ১৯৮৮ সাল থেকে ২০০৭ পর্যন্ত ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। পরবর্তীতে ফেডারেশনের বিভিন্ন পদেও তাকে দেখা গেছে।

তার শ্যালক এহতেশাম আহমেদ রাকিব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বারী ভাই এমনিতে অসুস্থ ছিলেন। তেমন খাওয়া দাওয়া করতে পারতেন না। কিছু দিন আগে তো তার মেয়ের মৃত্যু হয়েছে। এবার তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন,  নেগেটিভও হয়েছেন। কিন্তু বারী ভাইয়ের সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হলো না।'

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী