জাতীয় দলের সাবেক গোলকিপার আনভীর আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১৮:৫৩আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৮:৫৩

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হয়েছিল আনভীর আদিল খান বাবুর। ছিল অন্য জটিলতাও। কিছুটা সুস্থ হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ অবস্থা খারাপের দিকে গেলে লাইফ সাপোর্টে নিতে হয়। তবে সেখান থেকে আর ফিরতে পারেননি জাতীয় হকি দলের সাবেক এই তারকা গোলকিপার। ৬৮ বছর বয়সে আজ (শনিবার) বিকালে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন স্ত্রী ও দুই সন্তান রেখে।

আনভীর আদিল খানের ক্রীড়াঙ্গনে শুরুটা খেলোয়াড় হিসেবে। গোলকিপার হিসেবে তিনি দীর্ঘদিন ঘরোয়া লিগে খেলেছেন। আবাহনীর হয়ে খেলা এই গোলকিপার জাতীয় দলেও গোলবার সামলেছেন অনেকদিন। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে তিনি বাংলাদেশ হকি দলের গোলকিপার ছিলেন। খেলেছেন এশিয়া কাপেও। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ করার পর সংগঠক হিসেবে কাজ শুরু করেন। ক্লাবের পাশাপাশি হকি ফেডারেশনে যুগ্ম সম্পাদক পদে কাজ করেছেন।

সদ্য প্রয়াত আনভীর সম্পর্কে হকির আরেক সংগঠক ইউসুফ আলী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আনভীর ভাই আমার দেখা অন্যতম সেরা গোলকিপার। এমন গোলকিপার আর আসবে কিনা জানি না। এছাড়া সংগঠক হিসেবে ভালো ছিলেন।’

আবাহনী ও জাতীয় দলের সাবেক এই গোলকিপারের মৃত্যুতে হকি ফেডারেশন ছাড়াও শোক প্রকাশ করেছে আবাহনী লিমিটেড। আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ ছাড়াও তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

 

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম