প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান পেলো ক্লাবগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৭

প্রিমিয়ার হকির দলগুলোর জন্য এক কোটি টাকা অনুদান ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকালে হকি ফেডারেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থের চেক তুলে দেওয়া হয়েছে ক্লাবগুলোর প্রতিনিধির  হাতে।

২০১৮ লিগে শীর্ষ তিন দল আবাহনী, মোহামেডান ও মেরিনার্স পেয়েছে ১২ লক্ষ টাকা করে।পরবর্তী ২টি ক্লাব ৮ লক্ষ ও বাকী ৭ টি ক্লাব পেয়েছে ৬ লক্ষ করে। প্রিমিয়ার হকি লিগে অংশগ্রহণকারী ১২ টি ক্লাবের মধ্যেই বণ্টন করে দেওয়া হয়েছে এই চেক।

এ প্রসঙ্গে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা আজ ক্লাবগুলোর হাতে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের চেক ক্লাবগুলোর প্রতিনিধির হাতে তুলে দিয়েছি। যারা আসতে পারেননি, তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর প্রিমিয়ার হকি লিগে দলবদল হতে যাচ্ছে। এই অনুদান পেয়ে ক্লাবগুলো ভালোভাবে লিগে অংশ নিতে পারবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের