করোনায় আক্রান্ত এক খেলোয়াড়, বাংলাদেশে আসছে না মালয়েশিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২১, ০০:১৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১২:৫০

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিকে সামনে রেখে আগামীকাল রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে আসার কথা ছিল মালয়েশিয়া হকি দলের। কিন্তু শেষ মুহূর্তে দলের একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় ঢাকার প্রতিযোগিতায় আর অংশ নেওয়া হচ্ছে না তাদের! বাংলাদেশ হকি ফেডারেশন এই তথ্য জানিয়েছে।

আগামী ১৪ ডিসেম্বর থেকে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে এশিয়ার অন্যতম আকর্ষণীয় এই হকি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। মালয়েশিয়া শেষ মুহূর্তে অংশগ্রহণে অপারগতায় জানায়। এখন পাঁচ দেশ নিয়েই হবে প্রতিযোগিতা।

এ প্রসঙ্গে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেন,‘মালয়েশিয়ার একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় পুরো দলই এক সপ্তাহের জন্য আইসোলেশনে গেছে। যে কারণে তারা ঢাকায় আসতে পারছে না। তাদের সরকারও এই অবস্থায় খেলার অনুমতি দেয়নি। তাদের ছাড়াই এখন পাঁচ দল নিয়ে হবে প্রতিযোগিতা।’

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত,পাকিস্তান, জাপান ও দক্ষিণ কোরিয়া। এরই মধ্যে ফিকচারও হয়ে গেছে।

/টিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের