দেড় কোটি টাকার স্পন্সর পেলো হকি ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৪:২২আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৪:২২

আগামী সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় যুব হকি। টুর্নামেন্ট আয়োজনে বড় অঙ্কের স্পন্সরও পেয়ে গেছে হকি ফেডারেশন। আল আরাফা ইসলামী ব্যাংক এই টুর্নামেন্টকে সামনে রেখে দেড় কোটি টাকা দিচ্ছে।

আজ (বুধবার) বিমান বাহিনীর ফ্যালকন হলে আয়োজিত এক অনুষ্ঠানে হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও আল আরাফা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান এ চৌধুরীর উপস্থিতিতে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুযায়ী হকি ফেডারেশন আজ ৫০ লাখ টাকার চেক পেয়েছে। বাকি ১ কোটি টাকা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দুই কিস্তিতে প্রদান করবে।

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘আমরা তৃণমূল ও যুব পর্যায়ের হকিকে শক্তিশালী করতে চাই৷ আগামী সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। আশা করছি, এর মাধ্যমে অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে।’

দেশে এই যুব হকি টুর্নামেন্ট আবার ইতিহাসও গড়তে যাচ্ছে। এবারই প্রথম সর্বোচ্চ অংশগ্রহণ হতে যাচ্ছে। প্রাথমিকভাবে ৮ ভেনুতে খেলা হওয়ার কথা। ইউসুফ আরও বলেছেন, ‘এর আগে ৪০টির মতো জেলা নিয়ে যুব হকি হয়েছে। এবার ৫৭টি জেলা খেলার আগ্রহ প্রকাশ করেছে। আশা করি সবাইকে মাঠে পাব।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের