প্রথম জয়ের দেখা পেলো সাকিব-শাহবাজের পদ্মা, জিতেছে বরিশালও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২২, ০০:০৩আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০০:০৩

টানা দুই ম্যাচ হেরে চাপে ছিল সাকিব আল হাসান-শাহবাজ আহমেদের দল মোনার্ক মার্ট পদ্মা। তবে হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে রাসেল মাহমুদ জিমিরা। তারা ৬-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সাইফ পাওয়ার গ্রুপ খুলনাকে।

মওলানা ভাসানী স্টেডিয়ামে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শুরুতে এগিয়ে গেলেও জিততে পারেনি সাইফ পাওয়ার গ্রুপ খুলনা। ম্যাচ ঘড়ির তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক খোরশেদুর রহমান এগিয়ে নেন খুলনাকে। এরপরই খেই হারায় দলটি। 

৭ মিনিটে রাসেল মাহমুদ জিমি সমতা ফেরানোর পর সাইফ খান ও নাইম উদ্দিনের ফিল্ড গোলে এগিয়ে যেতে থাকে পদ্মা। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে খোরশেদের পেনাল্টি কর্নারের গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় খুলনা।

তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে খুলনা সুবিধা করতে পারেনি পদ্মার কাছে। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নাইম লক্ষ্যভেদের পর কৃষ্ণ ফিল্ড গোল করেন, এরপর ৫৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান আরও বাড়ান জাপানি খেলোয়াড় মিয়া তানিমিতসু। শেষের দিকে খুলনার অস্ট্রিয়ান ফরোয়ার্ড মর্তিজ ফেরির গোলে হারের ব্যবধানই কমায় খুলনা।

দিনের অন্য ম্যাচে মেট্রো এক্সপ্রেস বরিশাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৪-৩ গোলে একমি চট্টগ্রামকে হারিয়েছে।

/টিএ/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী