বেলজিয়ামকে হারিয়ে হকি বিশ্বকাপ জিতলো জার্মানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৩, ২২:০৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২৩:৪৮

হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে কোনও দলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেনি। এক দল গোল করছে তো অন্য দল শোধও করছে। শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে বিশ্বকাপ হকির ফাইনালের ভাগ্য নির্ধারণ।  নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্রয়ের পর ভাগ্য পরীক্ষায় জার্মানি ৫-৪ গোলে বেলজিয়ামকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে।

ভারতের ভুবনেশ্বরে রবিবার ফাইনালে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলেছে। বেলজিয়াম শুরুতে দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি। বর্তমান চ্যাম্পিয়নরা ৯,১০ ও ৫৮ মিনিটে গোল তিনটি পেয়েছে। বিপরীতে জার্মানি  ২৮,৪০ ও ৪৭ মিনিটে লক্ষ্যভেদ করে।

নির্ধারিত ৬০ মিনিটে ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি। হয়নি টাইব্রেকারের পাঁচটি শটেও। সাডেন ডেথে শেষ পর্যন্ত জার্মানির মুখে হাসি। দুঃখ নিয়ে মাঠ ছেড়েছে বেলজিয়াম।

২০০২ ও ২০০৬ সালে জার্মানি দুবার ট্রফি জিতেছিল। এবার তৃতীয় ট্রফি আসলো ১৬ বছর পর!

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি