স্বপ্ন নিয়ে শুরু হকি দলের অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ১৯:৪৫আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৯:৪৫

আগামী ২৩ মে থেকে ১ জুন ওমানে হবে জুনিয়র এশিয়া কাপ হকি। এই আসর থেকে শীর্ষ চার দল খেলবে জুনিয়র বিশ্বকাপ হকিতে। সেখানে খেলার বড় লক্ষ্যে চোখ রেখে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে আজ মঙ্গলবার।

মওলানা ভাসানি স্টেডিয়ামে প্রাথমিকভাবে বাছাই করা ৩২ জন খেলোয়াড় নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে। আপাতত ফিটনেস নিয়ে কাজ করছেন কোচ মামুনুর রশীদ। দুই সপ্তাহ পর চার জন কমিয়ে দল ২৮ জনের করা হবে। প্রথম দিনের অনুশীলন শেষে মামুনুর বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রথম দিন অনুশীলনে সবাই মনোযোগী ছিল। আসলে ওমানে যাওয়ার আগ পর্যন্ত একই তাল-লয়ে অনুশীলন করাতে চাই। আমাদের লক্ষ্য ওমানে খেলে যে করেই হোক  জুনিয়র বিশ্বকাপে জায়গা করে নেওয়া।’

ওমানেই এর আগে এএইচএফ কাপের সেমিফাইনালে ওঠার পরই বাংলাদেশ নিশ্চিত করে এশিয়া কাপে খেলা। তরুণ দলটির সামনে এখন  জুনিয়র বিশ্বকাপে খেলার স্বপ্ন। তবে নিবিড় অনুশীলনই শুধু নয়, এরই সঙ্গে দেশের বাইরে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন বাংলাদেশ কোচ, ‘দেখুন আমাদের ওমানে ভালো করতে হলে জম্পেশ প্রস্তুতি প্রয়োজন। যদি আমাদেরকে জুনিয়র বিশ্বকাপে জায়গা করে নিতে হয়, তাহলে আমি মনে করি ১৫ থেকে ২০টি অনুশীলন ম্যাচ খেলতে হবে। তাহলেই ভারত-মালয়েশিয়ার মতো দলকে হারানোর আত্মবিশ্বাস পাবে দল। আমি ফেডারেশনকে বলেছি ১০ এপ্রিলের পর ভারতে গিয়ে ম্যাচ খেলতে চাই। ফেডারেশনের কাছ থেকে এরই মধ্যে আশ্বাসও পেয়েছি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের