ওমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাংলাদেশের এক খেলোয়াড় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৩, ০২:৫০আপডেট : ২৫ মে ২০২৩, ০২:৫০

জুনিয়র এশিয়া কাপ হকিতে বৃহস্পতিবার বিকালে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগেই লাল সবুজ শিবিরে দুঃসংবাদ। দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার মেহরাব হোসেন সামিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আপাতত মালয়েশিয়ার বিপক্ষে খেলার সুযোগ নেই তার।

ওমান ম্যাচে কিছুটা জ্বর নিয়ে বদলি নেমে খেলেছিলেন সামিন। আজ হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষা করার পর তার শরীরে মশাবাহিত রোগের সন্ধান মিলেছে।

ওমানের সালালাহ শহর থেকে বাংলাদেশ দলের টিম লিডার মাহবুবুল এহসান রানা বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওমান ম্যাচে সামিনের শরীর হালকা গরম ছিল। বুধবার বিকালের দিকে হঠাৎ জ্বর বাড়লে থাকলে তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশকিছু টেস্ট করানোর পর ডেঙ্গু জ্বর নিশ্চিত হয়। এখন তাকে হোটেলের রুমে রাখা হয়েছে। হাসপাতাল একই বিল্ডিংয়ে থাকায় সেখানে আপাতত রাখা হয়নি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবকিছু করা হচ্ছে।’

এরপর রানা যোগ করেন, ‘ওমানে তো মশা দেখছি না। এখানে আসার আগে ভারতের হরিয়ানায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্পে ছিল সবাই। এখন কীভাবে আক্রান্ত হলো বুঝতে পারছি না।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্পের হুমকির পর ওমানের সঙ্গে হরমুজ নিয়ে ইরানের ‘ফলপ্রসূ’ আলোচনা
ট্রাম্পের হুমকির মুখে ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে