দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৩, ২২:২৬আপডেট : ২৮ মে ২০২৩, ২২:৩৮

জুনিয়র এশিয়া কাপ হকিতে বড় স্বপ্ন নিয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ হকি দল। কিন্তু ওমানের সালালাহতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ রবিবার ‘বি’ গ্রুপে বাংলাদেশ ৩-১ গোলে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে। এই গ্রুপ থেকে মালয়েশিয়ার পাশাপাশি ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে কোরিয়াও। সঙ্গে যোগ্যতা অর্জন করেছে বিশ্বকাপে খেলার।

টার্ফে ম্যাচঘড়ির ১১ মিনিটে দক্ষিণ কোরিয়া গোল করে এগিয়ে গেছে। পেনাল্টি কর্নার থেকে লিম দোইয়ন লক্ষ্যভেদ করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন। দ্বিতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারে এসে ব্যবধান বাড়িয়ে নেয় দক্ষিণ কোরিয়া। ৩৬ মিনিটে আক্রমণ থেকে গোল করেন পার্ক জিওনউ।

৫৪ মিনিটে কোরিয়া তৃতীয় গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেছেন কিম মিনকওন।

৪ মিনিট পর বাংলাদেশ এক গোল শোধ দেয়। রকিবুল হাসান রকি আক্রমণ থেকে গোল করে স্কোরলাইন ৩-১ করলেও দলের হার এড়াতে পারেননি।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি