জাপানের কাছে হেরে ষষ্ঠ বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ১৯:০৩আপডেট : ০১ জুন ২০২৩, ১৯:০৩

জুনিয়র এশিয়া কাপ হকিতে শেষটা ভালো হয়নি বাংলাদেশের। পঞ্চম ও ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী জাপানের কাছে হেরেছে মামুনুর রশীদের দল। জাপানের কাছে ৫-১ গোলে হেরে ষষ্ঠস্থান অর্জন করেছে।

বৃহস্পতিবার ওমানের সালালাহতে প্রথম কোয়ার্টারে তিন গোল হজম করে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ম্যাচ ঘড়ির ৬ মিনিটে গোল করে এগিয়ে যায় জাপান। তানাকা টিসুবাসা আক্রমণ থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে দ্বিগুণ হয় ব্যবধান। সিগেইয়ামা টাইগা গোল করে ব্যবধান বাড়িয়ে নেন। ১২ মিনিটে তানাকা টিসুবাশা আবারও আক্রমণ থেকে গোল করে দলের স্কোরলাইন ৩-০ করেছেন।

২৬ মিনিটে জাপান চতুর্থ গোল করে। সেইকি ইসুমি আক্রমণ থেকে গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকেই ছিটকে দেন। চতুর্থ কোয়ার্টারে এসে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাতে শুধু ব্যবধান কমেছে। ৪৭ মিনিটে বাংলাদেশ একটি গোল শোধ দিয়েছে। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তাহসিন আলী। কিন্তু জাপান ৫৫ মিনিটে আবারও গোল করে বড় জয় নিশ্চিত করেছে। মাতসুকি জাকি ইয়োতে পঞ্চম গোল করে দলের বড় জয়ে অবদান রাখেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী